কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ
আদালতের রায়

সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তি নেই ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তি নেই বলে রায় দিয়েছেন দেশটির একটি আদালত। এর ফলে ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দেওয়ার অভিযোগসহ আরও যেসব মামলা রয়েছে সেগুলোর বিচার চলতে আর কোনো বাধা থাকল না। খবর বিবিসির।

ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, সাবেক প্রেসিডেন্ট হিসেবে সব ধরনের অপরাধ থেকে তার দায়মুক্তি আছে এবং তিনি ওই সময় যা করেছিলেন সেটি প্রেসিডেন্টের দায়িত্বের মধ্যেই পড়ে। তবে মঙ্গলবার (৬ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির আদালত তার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই রায়ের বিরুদ্ধে এখন আপিল করবেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। এর অর্থ হচ্ছে এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়াতে পারে। সুপ্রিম কোর্টে বর্তমানে কনজারভেটিভদের ৬-৩ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দেওয়ার অভিযোগ আনেন। তার অভিযোগ, ওই সময় ট্রাম্প ক্ষমতায় থাকার জন্য ছলচাতুরির আশ্রয় নিয়েছিলেন। ২০২৪ সালের ৪ মার্চ থেকে এ মামলার কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়মুক্তি আছে কিনা- সে প্রশ্নে মামলাটির কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়।

আগামী বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আবারও প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতার দৌড়ে অন্যদের থেকে এগিয়ে আছেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১০

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১২

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৪

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৫

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৬

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৭

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৮

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৯

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

২০
X