শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০১:৩৪ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে ফিরলেন বিএনপি নেতা

তুর্কিস্তানে দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে হেলিকপ্টারে নিজ এলাকায় ফিরলেন বিএনপি নেতা কুদ্দুস বিশ্বাস। ছবি : কালবেলা
তুর্কিস্তানে দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে হেলিকপ্টারে নিজ এলাকায় ফিরলেন বিএনপি নেতা কুদ্দুস বিশ্বাস। ছবি : কালবেলা

জীবন রক্ষায় একমাত্র উপায় ছিল কিডনি প্রতিস্থাপন। এই সংকটময় সময়ে পাশে দাঁড়ালেন স্ত্রী। স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করে মানবিক ও সাহসী সিদ্ধান্ত নেন। এতেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন গল্প লিখলেন কুদ্দুস বিশ্বাস। এই গল্প শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য মানবিক বার্তা।

যশোরের শার্শা উপজেলার বাগআচড়া এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ কুদ্দুস বিশ্বাস (৫০) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসকদের মতে, জীবনরক্ষার একমাত্র উপায় ছিল কিডনি প্রতিস্থাপন। এই সময়ে তার স্ত্রী মোছা. ফারজানা (৩০) স্বামীকে বাঁচাতে এক নিজের একটি কিডনি স্বেচ্ছায় দান করেন।

এরপর সব প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষায় মিল পাওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য তুর্কিস্তানে পাঠানো হয়। সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। ভালোবাসার এক কোমল উদাহরণ প্রিয় মানুষটিকে দিয়েছেন বেঁচে থাকার আলো।

দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে শুক্রবার (২০ জুন) বিকালে হেলিকপ্টার করে তিনি নিজ এলাকায় ফিরে আসেন। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে বাগআচড়া জনতা ইকোপার্ক মাঠে হেলিকপ্টার অবতরণ করে। এ সময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় লাইন করে দাঁড়িয়ে থাকেন। ফুল, মিষ্টি, ব্যানার আর শুভেচ্ছা বার্তায় বরণ করে নেন এলাকার এই পরিচিত মুখকে।

শার্শা উপজেলা সাবেক এমপি মো. মফিকুল হাসান তৃপ্তি বলেন, ‘এই ঘটনা শুধু চিকিৎসার সাফল্য নয়, এটা ভালোবাসা, আত্মত্যাগ আর মানবিকতার দৃষ্টান্ত। ফারজানা ভাবী শুধু একজন স্ত্রী নন, একজন সাহসী নারীও।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X