কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০১:৪৪ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শাটডাউন এড়াতে ট্রিলিয়ন ডলারের বিল পাস করল যুক্তরাষ্ট্র

মার্কিন কংগ্রেস ভবন। ছবি : সংগৃহীত
মার্কিন কংগ্রেস ভবন। ছবি : সংগৃহীত

আংশিক সরকারি শাটডাউন এড়াতে এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের একটি বিল পাস করেছে মার্কিন কংগ্রেসের ‍উচ্চকক্ষ সিনেট। শেষমুহূর্তের চুক্তির পর শনিবার (২৩ মার্চ) এই বিল পাস করেছেন মার্কিন সিনেটররা। খবর সিএনএনের।

স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে মার্কিন সিনেটে বিলটি তোলা হয়। এরপর এর ওপর ভোটাভুটি হলে ৭৪-২৪ ভোটে বিলটি পাস হয়। এর আগে গতকাল শুক্রবার জরুরি এই বিলের অনুমোদন দেয় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

এবারের এই বিলে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, শ্রম, স্বাস্থ্য ও মানবসেবা, শিক্ষা, রাজ্য ও আইনের মতো গুরুত্বপূর্ণ সরকারি মন্ত্রণালয়ের কাজের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

চূড়ান্ত ভোটের আগে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেছেন, বিভক্ত সরকারে এমন একটি প্যাকেজের অনুমোদনে কোনো ছোট কাজ নয়। গত কয়েক মাস আবারও প্রমাণিত হয়েছে যখন দুই দল একসঙ্গে কাজ করার মতো অবস্থানে থাকে তখন আমরা কাজগুলো সম্পন্ন করতে পারি।

প্রতিনিধি পরিষদ ও সিনেটে বিল পাস হওয়ায় এখন তা প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। তিনি এতে সই করলেই তা আইনে পরিণত হবে।

বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে বিরোধ থাকায় যুক্তরাষ্ট্রে প্রায় কয়েক দিন পর পরই শাটডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে শাটডাউন হওয়ার আগেই সমঝোতায় পৌঁছে যায় দুই দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X