কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তের বিল পাসে শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র

মার্কিন কংগ্রেস ভবন। ছবি : সংগৃহীত
মার্কিন কংগ্রেস ভবন। ছবি : সংগৃহীত

আংশিক সরকারি শাটডাউন এড়াতে একটি অর্থ বিল পাস করেছেন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আইনপ্রণেতারা। শাটডাউন শুরুর সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে শুক্রবার (৮ মার্চ) রাতে এই ব্যয় প্যাকেজ পাস হয়েছে। খবর আলজাজিরার।

শুক্রবার রাতে ব্যয় প্যাকেজটি ৭৫-২২ ভোটরে ব্যবধানে সিনেটে পাস হয়েছে। ৪৬০ বিলিয়ন মার্কিন ডলারের এই প্যাকেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কয়েকটি খাতে সরকারকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের প্যাকেজে মোট ছয়টি বিল রয়েছে। এসবের মধ্যে কৃষি, পরিবহন, আবাসন, জ্বালানি, প্রবীণ ও অন্যান্য কর্মসূচিতে অর্থায়ন করা হয়েছে।

গত কয়েক মাস ধরে বিভিন্ন ইস্যুতে চরম বিভক্ত হয়ে পড়েছে মার্কিন কংগ্রেস। এ নিয়ে কংগ্রেসে অচলাবস্থা চলছে। ২০২৪ সালের কেন্দ্রীয় সরকারের বাজেট চূড়ান্ত করার আগে শুক্রবারের ভোট গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। বিলটি সিনেটে পাস হওয়ায় তা আইনে পরিণত করতে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হয়েছে।

বিলটি পাস হওয়ার আগে এক বিবৃতিতে সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার নতুন এই আইনকে স্বাগত জানান। তিনি বলেন, বিভক্ত সরকার মানে কিছুই হয় না বলে যারা উদ্বিগ্ন তাদের জ্ঞাতার্থে এই দ্বিদলীয় প্যাকেজ কিন্তু অন্য কথা বলছে। নতুন এই বিল বাবা-মা, প্রবীণ, দমকলকর্মী, কৃষক, স্কুল ক্যাফেটেরিয়াসহ আরও অনেক খাতকে সহায়তা করবে।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এই বিল সহজেই পাস হয়। তবে কয়েকজন রক্ষণশীল রিপাবলিকান অভিবাসন ও অন্যান্য বিষয়ে ভোট আয়োজনের চাপ দেওয়ায় সিনেটে এই বিল উঠতে বিলম্ব হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X