কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:০৮ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ভূমিকম্প, খালি করা হলো হোয়াইট হাউস

হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত
হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের প্রতিবেদন অনুযায়ী, আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেবানন, এনজে এলাকায়। এই অঞ্চলটি ম্যানহাটন থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ফিলাডেলফিয়া থেকে বোস্টন পর্যন্ত ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্পের পর পর ইস্ট কোস্টের বেশ কয়েকটি বিমানবন্দর অবিলম্বে বিমান চলাচল বন্ধ করার নির্দেশনা দিয়েছে। তাৎক্ষণিকভাবে নিউইয়র্ক পুলিশ বিভাগ ক্ষয়ক্ষতির কোনো খবর দিতে না পারলেও শহরজুড়ে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের প্রতিবেশী কানেকটিকাট ও ম্যাসাচুসেটসের বাসিন্দারা ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন। এ ছাড়া বোস্টন ও ফিলাডেলফিয়ার বাসিন্দারাও এই কম্পন অনুভব করেছেন বলে খবর দিয়েছে ওয়েদার চ্যানেল।

এদিকে ভূমিকম্পের আঘাতে ওয়াশিংটন মনুমেন্টে ফাটল ধরেছে। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস ও সংসদ ভবন ক্যাপিটল থেকে কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X