মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ম্যান বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

তালিকায় স্থান পাওয়া বই। ছবি : সংগৃহীত
তালিকায় স্থান পাওয়া বই। ছবি : সংগৃহীত

সাহিত্যজগতের সম্মানজনক ম্যান বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত এ তালিকায় স্থান পেয়েছে ছয়টি বই। মঙ্গলবার (৯ এপ্রিল) সংস্থারটির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, এতে আর্জেন্টিনার সেলভা আলমাদার লেখা ও অ্যানি ম্যাকডারমটের অনুদিত ‘নট আ রিভার’ বইটি স্থান পেয়েছে। এছাড়া জার্মান লেখক জেনি এরপেনবেক তার কায়রোস উপন্যাসের জন্য তালিকায় স্থান পেয়েছেন। এটি অনুবাদ করেছেন মাইকেল হফম্যান।

তালিকায় স্থান পাওয়া অন্য বইগুলো হলো ব্রাজিলের ইটামার ভিয়েরা জুনিয়রের লেখা ও জনি লরেঞ্জের অনুদিক ‘ক্রুকড প্লো’, দক্ষিণ কোরিয়ার হোয়াং সোক ইয়ংয়ের লেখা ও সোরা কিম রাসেল এবং ইয়ংজাই জোসেফাইন অনুদিত ‘ম্যাটার ২-১০’, নেদারল্যান্ডের জেন্টে পোস্টহুমার লেখা ও সারাহ টিমার হার্ভের অনুদিত ‘হোয়াট আই উড র‌্যাদার নট থিংক অ্যাবাউট’ এবং সুইডেনের েইয়া জেনবার্গের লেখা ও রাইরা ইউসেফসনে অনুবাদ করা ‘দ্য ডিটেইলস’।

২০০৫ সালে সাহিত্যে সম্মানিত এ পুরস্কারের প্রবর্তন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের ইংরেজিতে অনূদিত ও যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বই এ পুস্কারের জন্য বিবেচিত হয়। এ পুরস্কারের আর্থিক মূল্য ৫০ হাজার পাউন্ড। এটি লেখক ও অনুবাদকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।

২০২৪ সালে এ পুরস্কার বিজয়ীদের নাম আগামী ২১ মে লন্ডনের টেট মর্ডানে ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X