কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৭:৫৬ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

প্রথম নারী নৌপ্রধান পাচ্ছে যুক্তরাষ্ট্র

লিসা ফ্রাঞ্চেটি। ছবি : সংগৃহীত
লিসা ফ্রাঞ্চেটি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান হিসেবে লিসা ফ্রাঞ্চেটিকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে প্রথমবারের মতো একজন নারী নৌপ্রধান পাচ্ছে মার্কিন নৌবাহিনী। আজ শনিবার (২২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

লিসা ফ্রাঞ্চেটি ষষ্ঠ মার্কিন নৌবহর ও দক্ষিণ কোরিয়ায় মার্কিন নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বিমানবাহী রণতরীর স্ট্রাইক কমান্ডার হিসেবেও কাজ করেছেন। ‍যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নারী হিসেবে চার তারকা অ্যাডমিরাল পদমর্যাদাও অর্জন করেছিলেন তিনি।

তবে বাইডেন মনোনয়ন দেওয়ার পরও লিসা ফ্রাঞ্চেটিকে মার্কিন সিনেটের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। যদি তিনি সিনেট থেকে অনুমোদন পেয়ে যান তাহলে তিনিই হবেন মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান। আর নৌপ্রধান হিসেবে চূড়ান্ত অনুমোদন পেলে তিনি প্রথম নারী হিসেবে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের এলিট গ্রুপের সদস্য নির্বাচিত হবেন। এ গ্রুপ থেকেই জয়েন্ট চিফস অব স্টাফ নিয়োগ দেওয়া হয়ে থাকে।

৩৮ বছর বয়সি লিসা ফ্রাঞ্চেটিকে মনোনয়ন দেওয়ার সময় প্রশংসা করেন জো বাইডেন। এক বিবৃতিতে বাইডেন জানান, অপারেশনাল ও নীতিগত, উভয় ক্ষেত্রে লিসা ফ্রাঞ্চেটির অনেক দক্ষতা রয়েছে। এ পদে নিয়োগ দেওয়া হলে তিনি আবারও ইতিহাস তৈরি করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X