কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৬:০৪ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কিকে যা বললেন ন্যাটো মহাসচিব

ন্যাটো মহাসচিব জেন স্টলটেনবার্গ ও  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : এএফপি।
ন্যাটো মহাসচিব জেন স্টলটেনবার্গ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : এএফপি।

ন্যাটো মহাসচিব জেন স্টলটেনবার্গের সাথে ফোনালাপে অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার তাদের দু’জনের মাঝে ফোনালাপ হয়। খবর আরব নিউজের।

বিশ্বের এ দুই শীর্ষ নেতার মাঝে ফোনালাপ নিয়ে পৃথক টুইট করেছেন ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির সাথে আলোচনায় ন্যাটো মহাসচিব কৃষ্ণ সাগরে শস্যচুক্তি চালু করতে নিরাপদ রুট খুঁজে বের করা ও ন্যাটোর সাথে ইউক্রেনের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

স্টলটেনবার্গ এক টুইটবার্তায় জানান, ‘আমরা মস্কোর খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। ন্যাটো ইউক্রেনের সাথে আছে। ন্যাটোর সাথে ইউক্রেনের সম্পর্ক আগের চেয়ে অনেক মজবুত হয়েছে।’

জেলেনস্কি অপর এক টুইটবার্তায় বলেন, তাদের দুজনের মধ্যে কৃষ্ণ সাগরে দীর্ঘস্থায়ী শস্যবাহী রুট তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

প্রসঙ্গত, ২০২২ সালের জুলাইয়ে রাশিয়া ইউক্রেনের মাঝে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে বছরব্যাপী শস্য রপ্তানি চুক্তি হয়। তবে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১৭ জুলাই এ চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। রাশিয়ার দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের দেওয়া শস্য ও সার রপ্তানিতে বিধিনিষেধ তুলে নিলেই করিডর পুনরায় চালু করা হবে।

অন্যদিকে ইউক্রেন বলেছে, রাশিয়া সহযোগিতা করুক আর না-ই করুক তারা বিশ্বে শস্য রপ্তানি চালিয়ে যাবে। কেননা বিশ্বকে খাদ্য সংকটে ফেলার একক অধিকার কারও নেই। জাতিসংঘ বলছে, রাশিয়ার এমন পদক্ষেপ বিশ্ব খাদ্য পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

নাটকে ফেরার আভাস দিলেন মিম

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

১০

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১২

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১৩

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১৪

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৫

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

১৬

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১৭

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১৮

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১৯

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

২০
X