বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

১৪ কোম্পানি অন্তর্ভুক্ত

সিএসই-৩০ ইনডেক্স
১৪ কোম্পানি অন্তর্ভুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে ১৪ কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর আগের ১৪টি কোম্পানিকে লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ার কমে যাওয়ায় বাদ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ২৭ জুলাই থেকে নতুন তালিকা কার্যকর হবে। নতুন কোম্পানিগুলো হলো এপেক্স ফুডস লিমিটেড, এপেক্স ফুটওয়্যার, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বিডি, গ্লোবাল ইসলামী ব্যাংক, জিপিএইচ ইস্পাত, ইসলামী ব্যাংক বাংলাদেশ, লাফার্জহোলসিম বাংলাদেশ, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সামিট এলিয়েন্স পোর্ট, ইউনিয়ন ব্যাংক এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো বাংলাদেশ স্টিল-রি রোলিং মিলস, বিএসআরএম স্টিলস, ডেলটা ব্র্যাক হাউজিং, ঢাকা ব্যাংক, ডোরিন পাওয়ার জেনারেশন্স অ্যান্ড সিস্টেমস, ইস্টার্ন ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, যমুনা ব্যাংক, মতিন স্পিনিং মিলস, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, স্কয়ার টেক্সটাইলস এবং সামিট পাওয়ার। সিএসই জানিয়েছে, সিএসই-৩০ ইনডেক্সে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানির মূলধনের শতকরা ২৫ দশমিক ৮৮ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সব নিবন্ধিত কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৩৩ দশমিক ২১ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X