বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

শ্রীনগরে যুদ্ধবিমান মিগ-২৯ মোতায়েন ভারতের

শ্রীনগরে যুদ্ধবিমান মিগ-২৯ মোতায়েন ভারতের

প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনের হুমকি মোকাবিলায় জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমান ঘাঁটিতে উন্নত ও শক্তিশালী মিগ-২৯ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে ভারত। উত্তরের রক্ষাকর্তা হিসেবে পরিচিতি ত্রিশূল আকৃতির এই যুদ্ধবিমান পুরোনো মিগ-২১-এর স্থলাভিষিক্ত হলো। মূলত শ্রীনগরের এ বিমান ঘাঁটিটি পাকিস্তান থেকে আগত হুমকি মোকাবিলায় ব্যবহার করা হয়। খবর এনডিটিভির।

এ বিষয়ে বিমানবাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার বিপুল শর্মা বলেন, শ্রীনগর কাশ্মীর উপত্যকার কাছে অবস্থিত। সমভূমি থেকে বেশ উঁচুতে এর অবস্থান। কৌশলগতভাবে সেখানে এমন বিমান মোতায়েন করা উচিত, যেটির হুমকি মোকাবিলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা এবং আধুনিক প্রযুক্তি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা আছে। নতুন করে মোতায়েন করা মিগ-২৯ বিমানের এসব ক্ষমতা আছে। এর মাধ্যমে আমরা দুই দিকেই (পাকিস্তান-চীন) শত্রুদের মোকাবেলা করতে পারব।

মিগ-২১ এর তুলনায় মিগ-২৯ অনেক দিক দিয়ে এগিয়ে। এছাড়া মিগ-২৯ দূরপাল্লার এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র এবং এয়ার-টু-গ্রাউন্ড অস্ত্র বহনে সক্ষম। আধুনিকায়নের ফলে এর ক্ষমতা অনেক বেড়েছে। এটিতে মারণাস্ত্রও যুক্ত করা হয়েছে। নতুন এই বিমানে এমন ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যা যুদ্ধের সময় শত্রুপক্ষের বিমানের সক্ষমতা নষ্ট করে দিতে সক্ষম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X