বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
রাহুল গান্ধীর অভিযোগ

চীন লাদাখের মানুষের জমি কেড়ে নিচ্ছে

চীন লাদাখের মানুষের জমি কেড়ে নিচ্ছে

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, চীন লাদাখের মানুষের জমি কেড়ে নিচ্ছে। এখানকার মানুষ অভিযোগ করেছেন, চীনের সেনাবাহিনী ভারতে প্রবেশ করে সেখানকার বাসিন্দাদের উচ্ছেদ করে তাদের জমি দখল করে নিচ্ছে। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, ভারতের এক ইঞ্চি জমিও চীন দখল করতে পারেনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেই নিশ্চিত হওয়া যায়, প্রধানমন্ত্রীর দাবি সত্যি নয়। খবর এনডিটিভি ও আনন্দবাজার অনলাইনের।

গতকাল রোববার ছিল ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৯তম জন্মদিন। লাদাখের প্যাংগং সো হ্রদের ধারে এদিন বাবাকে শ্রদ্ধা জানান রাহুল। সঙ্গে ছিলেন দলের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের তিনি বলেন, চীন আমাদের জমি দখল করে নেওয়ায় এখানকার স্থানীয় মানুষজন চিন্তিত। ওরা বলছে, চীনা বাহিনী তাদের চারণ ভূমি দখল করে নিয়েছে। যদিও প্রধানমন্ত্রী বলে চলেছেন, এক ইঞ্চি জমিও নেয়নি। এটা সত্যি নয়। এখানকার মানুষের সঙ্গে কথা বললেই বিষয়টি যে কেউ নিশ্চিত হতে পারে।

৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে, লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা নিয়ে এ সময় প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। তিনি বলেন, লাদাখের মানুষের অনেক অভিযোগ রয়েছে। তাদের যে অবস্থান নির্ধারণ করা হয়েছে, তাতে তারা খুশি না। নানা সমস্যায় জর্জরিত এখানকার বাসিন্দাদের জীবন। এখানে কর্মসংস্থান একেবারই নেই বললেই চলে। বেকারত্ব মারাত্মক আকার ধারণ করেছে। এখানকার মানুষজন বলছেন, আমলাতন্ত্রের মাধ্যমে নয়, রাজ্য জনপ্রতিনিধিদের মাধ্যমে চলা উচিত।

এ সময় বাবার সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে রাহুল বলেন, যখন আমি ছোট ছিলাম, বাবা একবার প্যাংগং সো থেকে ফিরে গিয়ে আমাকে এ হ্রদের কিছু ছবি দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটা পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা। ভারত জোড়ো যাত্রার সময় আমার লাদাখে আসার কথা ছিল; কিন্তু কিছু কারণে, সে কর্মসূচি স্থগিত রাখতে হয়। এরপর আমি নুবরা উপত্যকা ও কার্গিলও যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X