বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০২:২৬ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০১:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

মাথা কামিয়ে দেওয়া হলো ১৪ ছাত্রীর

হিজাব ইস্যু
মাথা কামিয়ে দেওয়া হলো ১৪ ছাত্রীর

ঠিকমতো হিজাব না পরার কারণে কুর্দি তরুণী মাশা আমিনিকে ইরানের নৈতিকতা পুলিশের গ্রেপ্তার ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনা সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে। সে ঘটনার রেশ এখনো কাটেনি। এর মধ্যে নতুন করে হিজাব নিয়ে কাণ্ড ঘটেছে। এবার হিজাব সঠিকভাবে না পরার অভিযোগে মাথা আংশিক কামিয়ে দেওয়া হয়েছে ১৪ ছাত্রীর। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার লামোঙ্গান শহরে। স্কুলটির প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডেইলি মেইলের।

গত সোমবার রাষ্ট্রীয় মালিকানাধীন জুনিয়র হাই স্কুল এসএমপিএন-১-এর প্রধান শিক্ষক হার্তো বলেন, গত ২৩ আগস্ট স্কুলটির এক শিক্ষক ১৪ মুসলিম ছাত্রীর চুল আংশিকভাবে কামিয়ে দিয়েছেন। এ ঘটনায় ক্ষমা চেয়েছে স্কুল কর্তৃপক্ষ এবং অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধান শিক্ষক হার্তো জানান, ওই ছাত্রীরা হিজাবের নিচে টুপি না পরায় তাদের চুলের ডগা দেখা যাচ্ছিল। এ কারণে তাদের সাজা দিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক। হার্তো বলেন, ছাত্রীদের হিজাব পরার কোনো বাধ্যবাধকতা নেই। তবে পরিচ্ছন্ন দেখাতে টুপি পরার পরামর্শ দেওয়া হয়েছিল। এ ঘটনায় আমরা অভিভাবকদের কাছে ক্ষমা চেয়েছি এবং আলোচনার পর বোঝাপড়ায় পৌঁছেছি। ভুক্তভোগী ছাত্রীদের প্রয়োজনীয় মানসিক সহযোগিতা দেবে স্কুল কর্তৃপক্ষ। তবে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করার দাবি তুলেছে অধিকার সংগঠনগুলো।

হিউম্যান রাইটস ওয়াচের ইন্দোনেশিয়াবিষয়ক গবেষক আন্দ্রেয়াস হারসোনো বলেন, লামোঙ্গানের ঘটনাটি সম্ভবত ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়ংকর ঘটনা। লামোঙ্গানের শিক্ষা দপ্তরের উচিত ওই শিক্ষককে নিষিদ্ধ করা। অন্ততপক্ষে তাকে স্কুল থেকে সরিয়ে দেওয়া এবং ভুক্তভোগীদের ট্রমা মোকাবিলায় মনোবিজ্ঞানী নিয়োগ করা। এর আগে ২০২১ সালে এ ধরনের ঘটনা ঘটেছিল দেশটিতে। সে সময় সঠিকভাবে না পরার কারণে কিছু স্কুলছাত্রীর হিজাব কেটে দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১০

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১১

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১২

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৩

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৪

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৫

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৬

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১৭

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১৮

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১৯

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

২০
X