বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ
যুদ্ধে দুর্ভোগ

‘কোথাও নিরাপদ নয়’ ছুটছেন ইরানিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের তিন দিনের লাগাতার হামলার পর ‘সবাই কোনো না কোনোভাবে তেহরান ছেড়ে পালানোর চেষ্টা করছে,’ বিবিসি নিউজ পার্সিয়ানকে এক বাসিন্দা বলেন, সোমবার থেকে ইরানের রাজধানী তেহরানের শহরজুড়ে পেট্রোল স্টেশনগুলোতে দেখা যায় দীর্ঘ সারি। অনেকেই শহর ছেড়ে দূরের গ্রামে বা তুলনামূলক নিরাপদ জায়গায় যেতে চাইছেন। কিন্তু তীব্র যানজটে অনেকে প্রদেশের বাইরেই যেতে পারছেন না।

তেহরানের বাসিন্দারা আতঙ্কে আছেন। তারা কোথাও নিরাপদ বোধ করছেন না। বিবিসিকে এক বাসিন্দা বলেন, ‘তেহরান মোটেও নিরাপদ নয়। ইসরায়েলের হামলা নিয়ে সরকার পক্ষ থেকে আমাদের কোনো সাইরেন বা আগাম সতর্কতা দেওয়া হয় না। আমরা শুধু বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আর আশা করি, যেন আমাদের ঘরে না লাগে। কিন্তু কোথায়ই বা যাব? কোথাও তো নিরাপদ মনে হয় না।’ তেহরান ছেড়ে অন্য প্রদেশে যেতে পেরেছেন এমন একজন বলেন, তিনি এখনো মেনে নিতে পারছেন না যে, তিনি একটি যুদ্ধক্ষেত্রে আছেন।

গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। এর পাল্টা হিসেবে ইরানও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলকে লক্ষ্য করে। ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, এ হামলায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আর ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য, ইসরায়েলি হামলায় দেশজুড়ে এখন পর্যন্ত ২২৪ জন নিহত হয়েছেন।

দেশজুড়ে ইন্টারনেট সংযোগ অনিয়মিত হওয়ায় অনেকের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হচ্ছে। দেশের বাইরে থাকা ইরানিরা তাদের প্রিয়জনের খোঁজে মেসেজ দিয়েও জবাব পাচ্ছেন না। অন্যদিকে, ইসরায়েলের সেনাবাহিনী ইরানিদের সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা ছেড়ে চলে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে।

ইরানের সাধারণ মানুষের জীবন এখন এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে নিরাপত্তাহীনতা আর আতঙ্ক তাদের প্রতি মুহূর্তকে গ্রাস করে রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X