জবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউজিসিতে জবির শিক্ষক না থাকায় বৈষম্যের শিকার হচ্ছি : জকসু ভিপি

সাংবাদিকদের সঙ্গে জকসু প্রতিনিধিদের মতবিনিময়। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে জকসু প্রতিনিধিদের মতবিনিময়। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনে (ইউজিসি) জবির কোনো শিক্ষক না থাকায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি। সেখানে একটি ‘সিন্ডিকেট’ কাজ করছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সেখানে (ইউজিসি) একটি ‘সিন্ডিকেট’ কাজ করছে। ইউজিসিতে শুধু একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন। আমি আরও অনেক কথা খুলে বলতে পারছি না। আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমি এই সমস্যাটি সমাধানের জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করছি। আমাদের জকসুর সাংগঠনিক কাজ পরিচালনার জন্য কোনো অফিস নেই। আমরা ঠিকঠাকমতো অফিসিয়াল কাজ করতে পারছি না।

এসয় জকসুর ভিপিসহ অন্য নির্বাচিত প্রতিনিধিরা বিগত ২০ দিনের সম্পাদিত কর্মকাণ্ডের বর্ণনা দেন। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা।

দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভিপি রিয়াজুল ইসলাম বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজের ২য় ফেজের কাজের ডিপিপি নিয়ে আমরা ইউজিসিতে কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে দ্রুত ডিপিপিটা একনেকে পাস করানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে না বসলেও হল নির্মাণের মাটি ভরাটের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

এসময় জকসুর জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X