মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে একই পথসভায় বিএনপি-জামায়াতসহ বহুদল 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে পথে নেমে ভোটারদের উদ্দেশে একটি অভিন্ন বার্তা দিচ্ছেন বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বহুদল। তাদের সঙ্গে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। প্রতিদ্বন্দ্বিতার কথা ভুলে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও গণফোরামের জ্যেষ্ঠ নেতাসহ অন্য স্বতন্ত্র প্রার্থীরা একসঙ্গে বলছেন— ‘নির্বাচনী প্রতিযোগিতা হবে শান্তিপূর্ণ, সংযত ও দায়িত্বশীল।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বহুদলীয় পথসভাকে দেখা হচ্ছে ভোটারদের আশ্বস্ত করার একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে।

চার দিনব্যাপী এই বহুদলীয় শান্তি ও সম্প্রীতি প্রচারণা আয়োজন করেছে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)-ময়মনসিংহ, হারমনি টিম, ময়মনসিংহ এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। গত অক্টোবর থেকে এমএএফ ময়মনসিংহ ধারাবাহিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে যুক্ত হয়ে নাগরিকদের শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা সিনিয়র নেতাদের সামনে তুলে ধরেছে এবং ধারাবাহিক যৌথ সংলাপে নেতাদের একত্রিত করেছে। সেই ধারাবাহিক উদ্যোগেরই সম্প্রসারণ হিসেবে এই বহুদলীয় পথসভা বাস্তবায়িত হচ্ছে।

ময়মনসিংহে নির্বাচনী রাজনীতিকে ঘিরে সাম্প্রতিক সময়ে জনমনে যে উৎকণ্ঠা ও অনিশ্চয়তার অনুভূতি তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে ভিন্ন রাজনৈতিক অবস্থানের দলগুলোর সিনিয়র নেতা ও প্রার্থীদের এক মঞ্চে এনে সরাসরি ভোটারদের সামনে দাঁড় করানো একটি তাৎপর্যপূর্ণ প্রয়াস। এই উদ্যোগের মাধ্যমে এমএএফ দেখিয়েছে— ধারাবাহিক সংলাপ, পারস্পরিক আস্থা ও নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে এমন পরিবেশেও বহুদলীয় সমন্বয় সম্ভব।

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের ভোটারদের অভিন্ন প্রত্যাশা— রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, তবে তা যেন নাগরিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে বিঘ্নিত না করে। এই পথসভাগুলোর মাধ্যমে রাজনৈতিক দলগুলো তৃণমূল ভোটারদের কাছে সেই আশ্বাসই পৌঁছে দিতে চায় যে, নির্বাচনের পথ হবে শান্তিপূর্ণ ও সহনশীল।

এই বহুদলীয় উদ্যোগের সূচনা হয় গত ২২ জানুয়ারি ময়মনসিংহ-৪ (সদর) আসনে অনুষ্ঠিত উদ্বোধনী পথসভার মাধ্যমে। সেখানে নাগরিকদের প্রত্যাশা ও উদ্বেগ তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীরা শান্তিপূর্ণ নির্বাচনী আচরণের বিষয়ে প্রকাশ্য অঙ্গীকার করেন। ধারাবাহিকভাবে ২৫ জানুয়ারি ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনে এই বহুদলীয় শান্তি প্রচারণার দ্বিতীয় দিন আয়োজিত হলো। একইভাবে সোমবার (২৬ জানুয়ারি) ময়মনসিংহ-৮, ৯, ১০ ও ১১ আসনে এবং ২৯ জানুয়ারি ময়মনসিংহ-৫, ৬, ৭ ও ৪ আসনে পথসভার মধ্য দিয়ে এই বহুদলীয় শান্তি প্রচারণা এগিয়ে যাবে।

গতকাল এই পথসভাগুলোতে অংশ নেন ময়মনসিংহ ১ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী আব্দুর রাজ্জাক, খেলাফত মজলিসের প্রার্থী মুজিবুর রহমানসহ অন্যরা।

পথসভাগুলোতে অংশ নেওয়া প্রার্থী ও দলীয় প্রতিনিধিরা দল-মত নির্বিশেষে শান্তির পক্ষে কাজ করা, নিজেদের নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা শান্তিপূর্ণভাবে পরিচালনা করা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সহিংসতা ও উসকানি পরিহারের বিষয়ে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তারা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি ও সম্প্রীতির ময়মনসিংহ গড়ে তোলা এবং জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। তাদের অভিন্ন ঘোষণা— ‘সহিংসতা নয়, শান্তিই আমাদের অঙ্গীকার।’

আয়োজকদের মতে, একাধিক রাজনৈতিক দলের নেতারা একসঙ্গে পথে নেমে শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি তাদের যৌথ অঙ্গীকার তুলে ধরতে পারাটাই এই উদ্যোগের মূল শক্তি, যা ভোটারদের আস্থা জোরদার করে এবং নির্বাচনমুখী পরিবেশ তৈরি করে। এই বহুদলীয় পথসভার মাধ্যমে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর যৌথ অঙ্গীকার স্পষ্ট— সহিংস রাজনীতি নয়, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ নির্বাচন এবং জনগণের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিতকরণ। ‘পরমতে সম্মান করি, সম্প্রীতির দেশ গড়ি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X