মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

কত দিন যুদ্ধ চালাতে পারবে তেহরান

ইসরায়েলের আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা শুরু করে তেহরান। ছবি : সংগৃহীত
ইসরায়েলের আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা শুরু করে তেহরান। ছবি : সংগৃহীত

ইসরায়েলের আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা শুরু করে তেহরানও। মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলি হামলার জবাব দিচ্ছে দেশটি। সাড়ে চারশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। প্রথমদিকে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মোকাবিলা করা সম্ভব হলেও পরের দিকে ক্রমে ক্ষয়ক্ষতি বাড়ছে। প্রশ্ন হলো—এ মুহূর্তে ইরানের কাছে কতগুলো ক্ষেপণাস্ত্র আছে এবং বর্তমানে দেশটি যে হারে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তাতে তাদের মজুত শেষ হতে কত দিন লাগবে?

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মতে, ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার গড়ে তুলেছে। মার্কিন সূত্র অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর আগে ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল প্রায় ৩ হাজারটি। এর মধ্যে রয়েছে স্বল্প, মধ্য ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এমনকি হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রও রয়েছে।

ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা আইএসএনএ গত বছর এক প্রতিবেদনে জানিয়েছিল, তাদের কাছে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে এমন অন্তত ৯ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে রয়েছে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেমন—ইমাদ ও গদর-১। এই রেঞ্জের মধ্যে ইরানের প্রথম হাইপারসনিক ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্রও রয়েছে।

ইসরায়েলি সূত্র অনুসারে, সংঘাত শুরু হওয়ার আগে ইরানের গুদামে আনুমানিক ৩০০০ ক্ষেপণাস্ত্র থাকলেও সংঘাত চলাকালে তারা এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র বা উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে। সেই হিসাবে ইরানের কাছে বর্তমানে ব্যবহার উপযোগী অবশিষ্ট ক্ষেপণাস্ত্র রয়েছে প্রায় ২ হাজারটি।

পশ্চিমা সংবাদমাধ্যমেগুলোর তথ্যমতে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান গড়ে প্রতিবার ৫০ থেকে ১৫০টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছুড়ছে। এই হার যদি তারা ধরে রাখে বা দিনে প্রতিদিন গড়ে ১০০টি করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে মাত্র ২০ দিনে ইরানের মজুত শেষ হয়ে যাবে। আর যদি সপ্তাহে ১০০টি করে নিক্ষেপ করে, তবে অবশ্য মজুত শেষ হতে ২০ সপ্তাহ সময় লাগতে পারে। তবে এই হিসাব চূড়ান্ত নয়। কারণ, ইরান নিজেই ক্ষেপণাস্ত্র উৎপাদন করে। কিছু বিশ্লেষণ বলছে, ইরান বছরে ৫০০ থেকে ১ হাজার ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম। কিন্তু এটি পর্যাপ্ত নয়, যদি সংঘাত টানা চলে।

কিছু বিশ্লেষক মত দিয়েছেন, সংঘাত যদি লম্বা সময় ধরে চলে এবং ইরান এই হারেই ক্ষেপণাস্ত্র ছুড়ে, তাহলে ২-৩ মাসের মধ্যে তাদের মূল স্টক উল্লেখযোগ্যভাবে শেষ হয়ে যেতে পারে। তবে ইরান এ ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে পারে। তারা যুদ্ধের সময়টিতে মাঝেমধ্যে ক্ষেপণাস্ত্র ছুড়বে, পুরোদমে নয়। এমন হলে তারা ছয় মাস বা তার বেশি সময় পর্যন্ত সীমিতভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে সক্ষম হবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তারা শুরুতে ১ হাজার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের পরিকল্পনা করেছিলেন। কিন্তু ইসরায়েলের আগাম হামলায় মিসাইল ঘাঁটিগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেগুলো দ্রুত মোতায়েন করা যায়নি। বর্তমানে ইরান শেহেদ ড্রোনের মতো স্বল্প খরচে তৈরি অস্ত্রের মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখার চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X