ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পরকীয়া সন্দেহে গলা কেটে স্ত্রীকে হত্যা

ফরিদপুর কোতোয়ালি থানা। ছবি : কালবেলা
ফরিদপুর কোতোয়ালি থানা। ছবি : কালবেলা

ফরিদপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন এক বৃদ্ধ। স্ত্রীকে হত্যার পর অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলায় ভাটি লক্ষ্মীপুর এলাকার তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রীর নাম লিপি বেগম (৪৫)। অভিযুক্ত স্বামীর নাম মো. শফিকুল ইসলাম কালা (৬০)। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

ঘটনাস্থল থেকে লিপি বেগমকে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাদের ছেলে পনির ইসলাম (২৮) জানান, তার বাবা-মার মধ্যে নিয়মিত ঝগড়া হতো। বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়, যার ফলস্বরূপ বাবা রাগ করে বাসা ছেড়ে চলে যান। বৃহস্পতিবার সকালে বাবা বাসায় ফিরে এসে বলেন, জামাকাপড় দাও, আমি ঢাকায় চলে যাব। জামাকাপড় নিতেই বাসায় আসছি। এই কথা বলে তিনি রুমে ঢুকে মাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে নিজের জামাকাপড় নিয়ে পালিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের নাতনি স্মৃতি আক্তার জানায়, দাদা রুমে ঢুকে দাদিকে শীতের কাপড় দিতে বলেন। কাপড় নেওয়ার পর দাদা দাদিকে জিজ্ঞাসা করেন, ‘তুমি বাবলুর সঙ্গে কী করছো? এই বলে তাদের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। একপর্যায়ে দাদা দাদিকে কোরআন শরীফ ছুঁয়ে বলতে বলেন— তিনি কিছুই করেননি। দাদি কোরআন শরীফ ছুঁয়ে একথা বলতে রাজি হতেই হঠাৎ করে দাদা তার কোমর থেকে একটি ছুরি বের করে দাদির গলায় বসিয়ে দেন এবং পালিয়ে যান। আমি তখন চিৎকার করে উঠি।

ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত সদর হাসপাতালে উপস্থিত হয়। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কালবেলাকে বলেন, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক লিপি বেগমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X