ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। ছবি : কালবেলা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। ছবি : কালবেলা

টানা দুই ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। বেতন পরিশোধের দাবিতে ময়মনসিংহের ভালুকার মুলতাজিম স্পিনিং মিলের শ্রমিকরা এ মহাসড়ক অবরোধ করে রাখেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

অবশেষে বিকেল ৪টা ২০ মিনিটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, সেপ্টেম্বর মাসের বেতন ১০ অক্টোবর দেওয়ার কথা ছিল। তবে শুক্রবার সরকারি ছুটি থাকায় ব্যাংক বন্ধ থাকবে এ কারণে আগামী ১২ অক্টোবর বেতন পরিশোধ করা হবে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধে নামেন।

ওই কারখানায় প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক কাজ করেন। হঠাৎ এই আন্দোলনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

ওই কারখানার শ্রমিক নাসিমা জানান, কোম্পানি নিয়মিত বেতন দেয় না। এখন আবার দুই শিফটে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে; কিন্তু বেতন বাড়াবে না। দুই শিফটে কাজ করা অনেক কষ্টকর।

খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ভালুকা থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর এসপি মো. ফরহাদ হোসেন খান বলেন, শ্রমিকদের বেতন ১০ তারিখ দেওয়ার কথা ছিল। ওইদিন শুক্রবার হওয়ায় কোম্পানি রোববারে বেতন দেওয়ার সিদ্ধান্ত জানায়। এতে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে সড়ক অবরোধ করে। পরে কারখানা কর্তৃপক্ষ আজই বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১০

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১১

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১২

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৩

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৬

বাস খাদে পড়ে নিহত ৪

১৭

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৮

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৯

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

২০
X