বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

সমঝোতা-দেশত্যাগ কোনোটাই করবেন না ইমরান খান

সমঝোতা-দেশত্যাগ কোনোটাই করবেন না ইমরান খান

কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ধরনের সমঝোতা করবেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। সেইসঙ্গে পাকিস্তান ছেড়ে কোথাও যাবেন না বলে জানিয়েছেন তিনি। বর্তমানে অ্যাটক কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে দেখা করার পর আইনজীবীরা এ দাবি করেন। খবর দ্য ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে বন্দি পিটিআই চেয়ারম্যান ইমরান খান তার মুক্তির জন্য কোনো ধরনের সমঝোতা করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং তিনি কখনোই পাকিস্তান না ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। সাবেক এ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তার আইনজীবীরা এ দাবি করেছেন। গত শনিবার কারাগারে ইমরানের সঙ্গে দেখা করেন তার আইনজীবীরা। পরে কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট শোয়েব শাহিন বলেন, ইমরান খান যে কোনো চুক্তি বা সমঝোতার সম্ভাবনা বাতিল করেছেন এবং তার বিদেশে স্থায়ী হওয়ার ধারণাটি তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য ভিত্তিহীন প্রচার বলেও অভিহিত করেছেন। ইমরান খান বলেছেন, বিদেশে তার কোনো সম্পদ বা ব্যাংক অ্যাকাউন্ট নেই। এ ছাড়া পিটিআই চেয়ারম্যান পাকিস্তানে আগাম, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দাবি করেছেন এবং এ নির্বাচনকে ‘দেশের সব রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থিক সংকটের মহৌষধ’ বলেও অভিহিত করেছেন।

জাতির উদ্দেশে দেওয়া বার্তায় ইমরান খান জনসাধারণকে তাদের অধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। অ্যাডভোকেট শাহিনের মতে, ইমরান কখনোই সামরিক বাহিনীর কৌশলের কাছে মাথানত করবেন না এবং ১০০ বছর কারাগারে থাকতে প্রস্তুত বলেও জানিয়ে দিয়েছেন। এ ছাড়া বিশ্বকাপজয়ী সাবেক এ তারকা ক্রিকেটার অর্থনৈতিক অবস্থার অবনতির মধ্যে পাকিস্তানের জনগণের জন্য চিন্তিত বলেও জানিয়েছেন। আইনজীবী আরও বলেছেন, সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা ১৮০টি মামলার সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাকে জামিন দেওয়া হয়েছে। আইনজীবীদের দল শিগগির বাকি মামলাগুলোতে ইমরানের জামিনের জন্য আবেদন করবে বলেও অ্যাডভোকেট শোয়েব শাহিন জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরুস্কৃত করল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১০

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১১

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১২

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৩

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৪

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৬

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৭

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৮

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৯

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

২০
X