শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

এক দিনের ইমিগ্রেশন অফিসার ঋষি সুনাক

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি : সংগৃহীত
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি : সংগৃহীত

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক দিনের জন্য ইমিগ্রেশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে ১০৫ জন বিভিন্ন দেশের নাগরিককে গ্রেপ্তার করা হয়। ব্রিটেনজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ির অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং পুলিশের সঙ্গে লন্ডনে অভিযানে অংশ নেন ঋষি। খবর বিবিসি ও ডেইলি মেইলের।

খবরে বলা হয়, গত ১৫ জুন এ অভিযানে ২০ দেশের ১০৫ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়। জাল কাগজপত্র দিয়ে তারা রেস্তোরাঁ, কার ওয়াশ, নাপিতের দোকান এবং মুদি দোকানের মতো জায়গায় অবৈধভাবে কাজ করছিল।

৪৩ বছর বয়সী প্রধানমন্ত্রী ঋষি অংশ নেন উত্তর লন্ডনের ব্রেন্টের এক অভিযানে। এ সময় তার পরনে ছিল বুলেটপ্রুফ ভেস্ট। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে হাসিমুখে তিনি অফিসারদের কাজ দেখছিলেন। নির্বাচন সামনে রেখে অবৈধ অভিবাসন বন্ধের বিষয়টি সরকারের অগ্রাধিকারের তালিকায় রেখেছেন কনজারভেটিভ পার্টির এ নেতা।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান এক বিবৃতিতে বলেন, অবৈধ কর্মীরা সমাজের ক্ষতি করছে। তাদের কারণে সৎ কর্মীরা চাকরিহীন হয়ে পড়ছে। অবৈধরা কোনো কর দেয় না। এতে সরকারি তহবিল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা সীমান্ত আইনের লঙ্ঘন বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। অবৈধ অভিবাসীরা অবৈধভাবে কাজ করার সুযোগ মিলবে, এ আশা নিয়েই বিপজ্জনক পন্থায় ব্রিটেনে আসছে। তাদের জন্য এ অভিযানগুলো একটি স্পষ্ট বার্তা। অভিযানে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে ৪০ জনকে এ দেশ থেকে বের করে দেওয়া হবে। বাকিদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আশা করছি, এ অভিযানের ফলে অবৈধ অভিবাসীদের অনেকে স্বেচ্ছায় ব্রিটেন ছেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X