বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ, শত শত ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপে ভারী তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র শীত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এখন পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ফ্রান্সে পাঁচজন এবং বসনিয়া ও হার্জেগোভিনায় একজন মারা গেছেন।

ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফজনিত দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হন। এ ছাড়া প্যারিস অঞ্চলে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও দুজন। পুলিশ জানায়, পূর্ব প্যারিসে একটি ভারী পণ্যবাহী যানবাহনের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন। অন্য ঘটনায় তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ফুটপাতে ধাক্কা দিয়ে মার্ন নদীতে পড়ে গেলে একজনের মৃত্যু হয়।

বলকান অঞ্চলজুড়েও তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টি হয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে ভেজা তুষারের ভারে একটি গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হন বলে পুলিশ নিশ্চিত করেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ফ্রান্সের প্যারিস এবং নেদারল্যান্ডসের আমস্টারডামের বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভোগান্তি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো জানান, মঙ্গলবার রাত ও বুধবার দেশটিতে আরও তুষারপাতের আশঙ্কা রয়েছে। তিনি জনগণকে অপ্রয়োজনীয় সড়কযাত্রা এড়িয়ে চলতে এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার আহ্বান জানান।

ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবার তুষারপাত ও কালো বরফের ঝুঁকিতে দেশটির ৩৮টি জেলা সতর্কতার আওতায় থাকবে। এরই মধ্যে বিভিন্ন রুটে বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। রানওয়ে থেকে তুষার পরিষ্কারের জন্য বুধবার সকালে কয়েক ঘণ্টার জন্য প্যারিসের রুয়াসি-শার্ল দ্য গল বিমানবন্দরের প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে অরলি বিমানবন্দর তাদের প্রায় এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিল করবে।

নেদারল্যান্ডসের আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে বুধবার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X