বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

বিজেপির সর্বকনিষ্ঠ সভাপতি হলেন নীতিন নবীন

বিজেপির সর্বকনিষ্ঠ সভাপতি হলেন নীতিন নবীন

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে, তিনি বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় সোমবার নীতিন নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।

সোমবার বিজেপির জাতীয় সভাপতির পদে মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন করে নিযুক্ত বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি নীতিন নবীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের জাতীয় সভাপতি নির্বাচিত হন। কারণ, ওই পদে মনোনয়ন জমা দেওয়া একমাত্র প্রার্থী ছিলেন তিনিই।

মোট ৩৭ সেট মনোনয়নপত্র নীতিন নবীনের সমর্থনে জমা পড়ে। বিষয়টি ঘোষণা করে বিজেপির জাতীয় রিটার্নিং অফিসার কে লক্ষ্মণ জানান, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর বিজেপির জাতীয় সভাপতির পদে একমাত্র প্রস্তাবিত নাম ছিল নীতিন নবীন।

বিজেপির জাতীয় সভাপতি নির্বাচিত হন দলের জাতীয় ও রাজ্য পরিষদের সদস্যদের নিয়ে গঠিত একটি ইলেক্টোরাল কলেজের মাধ্যমে। তবে যদি বৈধ মনোনয়ন একজনের বেশি না থাকে, সে ক্ষেত্রে ভোটাভুটি ছাড়াই ওই প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নীতিন নবীনের নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার দলের সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে করা হয়। তিনি জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঞ্চে ৪৫ বছর বয়সী নীতিন নবীনকে সংবর্ধনা জানান। নীতিনই বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করিসহ বিজেপির শীর্ষ নেতারা। বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীসহ বিপুলসংখ্যক প্রবীণ নেতাও এ অনুষ্ঠানে যোগ দেন।

নতুন সভাপতি তিন বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন। এ সময়কালে বিজেপিকে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের মুখোমুখি হতে হবে। ২০২৯ সালের নির্বাচনকে কেন্দ্র করে নরেন্দ্র মোদির উত্তরসূরি কে হবেন, সেই প্রশ্নও সামনে আসতে পারে।

দলের অন্দরমহলে নীতিন নবীনের উত্থানকে একটি বড় সাংগঠনিক রদবদলের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যার লক্ষ্য নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনা। গত মাসে তাকে বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি করা হলেও বিষয়টি অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। বিহারের পাঁচবারের বিধায়ক ও সাবেক মন্ত্রী হলেও, বিহারের বাইরে তিনি তুলনামূলকভাবে কম পরিচিত ছিলেন। তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন এবং নির্বিঘ্ন নেতৃত্ব পরিবর্তনকে অনেকেই নরেন্দ্র মোদি ও অমিত শাহের যুগল আধিপত্যের প্রতিফলন হিসেবে দেখছেন—যা সরকার ও দল, উভয় ক্ষেত্রেই স্পষ্ট।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X