বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

যেসব কারণে যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চির শত্রু থেকে বন্ধু, ফের শত্রু—এমন সমীকরণে চলছে পাকিস্তান ও আফগানিস্তানের ইতিহাস। এ দ্বন্দ্বের শুরু সেই ব্রিটিশ শাসন থেকে। আর এখন চলছে পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ। চলমান সংঘাতের সূত্রপাত হয়েছে ২২ ফেব্রুয়ারি। ওইদিন আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ইসলামাবাদ। এতে অন্তত ৮০ জন নিহত হন, যা পুরোনো আগুনেই নতুন করে ঘি ঢেলেছে। যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তালেবান শাসিত আফগানিস্তান। এরপর গত শুক্রবার এক প্রকার যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। এরপর শুরু হয় নতুন সংঘাত।

পেছনে দেখা: ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষ ছিল ব্রিটিশদের অধীনে। অন্যদিকে ব্রিটিশদের তৎকালীন প্রতিদ্বন্দ্বী রাশিয়াও সাম্রাজ্য বিস্তৃত করতে ধীরে ধীরে ভারতবর্ষের কাছে এসে হাজির হয়। ১৮৮০-এর দশকে ব্রিটিশরা হামলা চালায় আফগানিস্তানে। এবার অদম্য আফগানরা সীমিত আকারে পরাজিত হয়। যুদ্ধ শেষে সমুদ্র সংলগ্ন আফগানিস্তানের অংশ এবং সিন্ধু নদের তীরবর্তী অংশগুলো ব্রিটিশদের অধীনে চলে যায়, যার ফলে পশতুন অঞ্চলও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের মাঝে। ভারতবর্ষের সীমানা গিয়ে সিন্ধু নদ থেকে প্রসারিত হয়ে তৈরি হয় ডুরান্ড লাইন।

১৯৪৭ সালে সৃষ্ট পাকিস্তানের চারটি প্রদেশের দুটি সেই হিসেবে ডুরান্ড লাইনের সৌজন্যে পাওয়া। সিন্ধু ও পাঞ্জাব প্রদেশ নিয়ে আফগানিস্তানের কোনো দাবি না থাকলেও বেলুচিস্তান এবং খায়বার পাখতুনখোয়া (পূর্বের নাম উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ) এখনো নিজেদের অংশ মনে করে তারা। এ কারণেই তারা ১৯৪৭ সালে পাকিস্তানের জাতিসংঘের সদস্যপদ লাভের বিরোধিতা করেছিল।

ভাগ হয়েছে পশতুন এলাকা: পশতুন জাতিগোষ্ঠীকে দুভাগে বিভক্ত করেছে এ কৃত্রিম লাইন। অথচ পশতুনদের মধ্যে নেই কোনো সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক বিভেদ। পেশোয়ার, খাইবার, সোয়াত, চিত্রাল, ওয়ারিজিস্তানের মতো আজন্ম পশতুন ভূমিকে আফগানিস্তান থেকে কেড়ে নিয়েছে এ ডুরান্ড লাইন।

পাকিস্তানের স্বাধীনতা ঠেকাতে না পারলেও ডুরাল্ড লাইনে বিভক্ত পশতুন জাতির বিদ্রোহীদের সবসময় মদদ দিয়ে এসেছে আফগানিস্তানের সরকারগুলো। পশতুনরা চাইতেন পাকিস্তানের পশতুন অধ্যুষিত উত্তরাঞ্চলীয় অঞ্চল নিয়ে আলাদা পশতুনিস্তান (পাখতুনিস্তান) গঠন করতে, যা একসময়ে আফগানিস্তানে যোগ দেবে এ আশায় কাবুল তাদের সহায়তা করত। বিষয়টি নিয়ে কখনোই সুরাহা হয়নি।

টিটিপির উত্থান ও আজকের সংকট: ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সহায়তায় মুজাহিদিন গড়ে তোলে। নব্বইয়ের দশকে পাকিস্তান সমর্থন দেয় তালেবানকে, যাতে কাবুলে অনুগত সরকার থাকে; কিন্তু ৯/১১-র পর ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে চরমপন্থিদের একাংশ ক্ষুব্ধ হয়ে ২০০৭ সালে গঠন করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), যারা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধেই সশস্ত্র লড়াই শুরু করে।

২০২১ সালে তালেবান আবার কাবুল দখল করলে পাকিস্তান ভেবেছিল পরিস্থিতি অনুকূলে যাবে; কিন্তু উল্টো টিটিপির তৎপরতা বাড়ে, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় এবং বিমান হামলা-পাল্টা হামলায় সম্পর্ক তীব্র সংঘাতে রূপ নেয়। ডুরান্ড লাইনের পুরোনো দাগ আজও রক্তক্ষরণের কারণ হয়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X