বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১০:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

ওবামা ৬ মুসলিম দেশে বোমা মেরেছিলেন

বললেন ভারতের অর্থমন্ত্রী
বারাক ওবামা ও নির্মলা সীতারমন। ছবি : সংগৃহীত
বারাক ওবামা ও নির্মলা সীতারমন। ছবি : সংগৃহীত

মোদি সরকারের আমলে ভারতে মুসলিমদের সঙ্গে হওয়া আচরণ নিয়ে প্রশ্ন তোলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ওবামা ক্ষমতায় থাকতে যুক্তরাষ্ট্র ছয়টি মুসলিমপ্রধান দেশে বোমা হামলা চালিয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। খবর এনডিটিভির।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য জাতির মানবাধিকার রক্ষা করা না হলে ভবিষ্যতে ভাগ হয়ে যেতে পারে ভারত। তার মতে, বাইডেন প্রশাসনের উচিত ভারত সরকারের সঙ্গে সংখ্যালঘুদের অধিকারের ইস্যু নিয়ে আলোচনা করা। ওবামা বলেন, যদি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট বৈঠকে বসেন, তাহলে ভারতের মুসলিম সংখ্যালঘুদের অবস্থানের বিষয়টি উত্থাপন করা উচিত। আমি মোদিকে ব্যক্তিগতভাবে চিনি। এ পরিস্থিতিতে তার সঙ্গে দেখা হলে আমি তাকে বলতাম, আপনি যদি সংখ্যালঘুদের অধিকার রক্ষা না করেন, তাহলে ভারত টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। এ মন্তব্যের পর থেকেই ওবামাকে লক্ষ্য করে একের পর এক তোপ দাগছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। কখনো নাম ধরে, কখনো না ধরে সাবেক প্রেসিডেন্টকে একহাত নিচ্ছেন তারা। রোববার এ তালিকায় নাম লিখিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

তিনি বলেন, এই ওবামার শাসনামলে ছয়টি মুসলিমপ্রধান দেশে ২৬ হাজার বোমা মারা হয়েছিল। তার অভিযোগ মানুষ কীভাবে বিশ্বাস করবে? সীতারমন বলেন, আমি ওবামার মন্তব্যে স্তম্ভিত। প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্রে ভারতের হয়ে প্রচারণা চালাচ্ছিলেন, মানে কথা বলছিলেন, ঠিক সেই সময়েই ভারতে মুসলিমদের নিয়ে মুখ খুলেছেন তিনি! ভারতীয় অর্থমন্ত্রী বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চাই। তারপরও ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে শুনতে হচ্ছে... আসলে মনে হচ্ছে ভারতের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১০

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১১

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১২

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৩

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৪

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৫

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৬

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৭

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৯

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X