ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১১:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

নাসা, এমআইটি ও হার্ভার্ড শিক্ষা সফরে ডিপিএস এসটিএস

নাসা, এমআইটি ও হার্ভার্ড শিক্ষা সফরে ডিপিএস এসটিএস

২৮ শিক্ষার্থী, তাদের মা-বাবা ও শিক্ষকসহ ঢাকার ডিপিএস এসটিএস স্কুলের ৫৮ জনের একটি দল ১২ দিনের শিক্ষা সফরে যুক্তরাষ্ট্রে গেছে। শিক্ষা সফরের মধ্যে রয়েছে কেনেডি স্পেস সেন্টার, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), হার্ভার্ড ইউনিভার্সিটি, নায়াগ্রা জলপ্রপাত পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রম। দলটি প্রথমে ম্যাসাচুসেটসের বোস্টনে এমআইটি ও হার্ভার্ড ইউনিভার্সিটি পরিদর্শন করেছে, যেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে দেখা করার এবং রোবোটিকস নিয়ে একটি কর্মশালায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এরপর তারা যুক্তরাষ্ট্রের আইকনিক ভ্রমণ গন্তব্যগুলো পরিদর্শন করেছে। যার মধ্যে রয়েছে এমপায়ার স্টেট বিল্ডিং, স্ট্যাচু অব লিবার্টি, সেন্ট্রাল ব্যাংক, নায়াগ্রা জলপ্রপাতসহ অনেক বিখ্যাত স্থান। তবে মূল আকর্ষণ নাসার কেনেডি স্পেস সেন্টার। ডিপিএস এসটিএসের অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, ‘এ সফর চলাকালে পরিকল্পনা রয়েছে নাসার কেনেডি স্পেস সেন্টার পরিদর্শনের। তারা এমআইটিও ঘুরতে যাবে। সেখানকার শিক্ষকদের সঙ্গে দেখা করবে।’ ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ষষ্ঠ গ্রেডের এক শিক্ষার্থী জানাল, ‘কেনেডি স্পেস সেন্টারে যাওয়া নিয়েও আমি বেশ রোমাঞ্চিত। মহাকাশ নিয়ে গবেষণা করতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১০

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১১

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১২

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৫

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৬

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৭

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৮

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৯

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

২০
X