নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:২২ এএম
প্রিন্ট সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় নিজের প্রতিষ্ঠানে আবদুল মালেক (৫০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের দেবীপুর গ্রামে। গতকাল নিহতের ছোট মেয়ে লামিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে আফ্রিকার ডারবান শহরে বাবাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ সময় তারা প্রতিষ্ঠানের সব টাকা-পয়সা ও মালপত্র লুট করে নিয়ে যায়।’

পারিবারিক সূত্র জানায়, নিহতের দুই মেয়েকে নিয়ে তার পরিবার জেলা শহর মাইজদীতে বসবাস করে। আবদুল মালেক ১৭-১৮ বছর ধরে আফ্রিকার ডারবান শহরে ব্যবসা করে আসছেন। সর্বশেষ এক মাস ১০ দিন আগে তিনি দেশ থেকে ডারবান যান। বুধবার রাত ৮টার দিকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। ওই সময় সেই দেশের কয়েকজন অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে হামলা চালায় ও গুলি করে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১০

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১১

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১২

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৩

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৪

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৫

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৬

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৭

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৮

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

২০
X