মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। গত ৩০ ডিসেম্বর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়।

নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম। তারা কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নবজাতকের বাবা ইলিয়াস আজিজ বলেন, আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেমের জন্য বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা করি। যেদিন আমার কন্যাসন্তান জন্ম নেয়, সেদিন চারদিকে শোকের আবহ ছিল। সেই অনুভূতি থেকেই তার নাম খালেদা জিয়া রাখি। আল্লাহ বাঁচিয়ে রাখলে তাকে কোরআনের হাফেজ বানাতে চাই।

নবজাতকের মা মারিয়ম বলেন, নামটি রাখার পেছনে আমাদের পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ কাজ করেছে। আমরা চাই মেয়েটি নৈতিকতা ও আদর্শে বড় হোক।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নবজাতকের এমন একটি নামকরণ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও এতে রাজনৈতিক ইতিহাসের প্রতি মানুষের আবেগের প্রতিফলন দেখা যায়।

স্থানীয় এক বিএনপি নেতা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। একজন সমর্থকের এমন আবেগি সিদ্ধান্ত আমাদের রাজনীতির প্রতি মানুষের ভালোবাসারই প্রকাশ।

এদিকে নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১০

গন্তব্য

১১

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১২

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৩

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৪

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৫

আইনজীবী বারে হামলা

১৬

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৭

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৮

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৯

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

২০
X