বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১১:১০ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিপিএল না হওয়ার কারণ জানাল বিসিবি

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

সূচি অনুযায়ী এবারের বিপিএল ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে গড়ানোর কথা ছিল। তবে হঠাৎ পরিবর্তনে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বন্দরনগরীতে আর কোনো ম্যাচ হচ্ছে না, সেই ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে সিলেটে। এরপর শেষপর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, জাতীয় দলের টি–২০ বিশ্বকাপের প্রস্তুতি, দলগুলোর ভ্রমণ ও লজিস্টিক জটিলতা, সম্প্রচার সরঞ্জামসহ উৎপাদন ব্যবস্থাপনার সুবিধা—সবকিছু বিবেচনা করেই চট্টগ্রাম ভেন্যু বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “২৩ জানুয়ারির মধ্যেই ফাইনাল আয়োজন করতে হচ্ছে, আর ২৬ তারিখের দিকে জাতীয় দল বিশ্বকাপ মিশনে যাবে। এর মধ্যে প্রোডাকশন ও টেকনিক্যাল বিষয় মিলিয়ে সময় মেলানো বেশ কঠিন হয়ে পড়েছিল। তাই সবার সঙ্গে আলোচনা করেই আমরা দুই ভেন্যুতে ম্যাচগুলো এনে সূচি সমন্বয় করেছি।”

তিনি আরও জানান, এ পরিবর্তনে দলগুলোর ভ্রমণ সময় বাঁচবে এবং পুরো টুর্নামেন্ট পরিচালনাও সহজ হবে। সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি দলগুলো ঢাকায় ফিরে যাবে, যেখানে বাকি ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। সূচি সামঞ্জস্য করতে কিছু ম্যাচ সকাল ও বিকেলে আয়োজনেরও প্রয়োজন পড়েছে।

চট্টগ্রাম সমর্থকদের প্রতি দুঃখপ্রকাশ করেছেন মিঠু। তিনি বলেন, ‘চট্টগ্রামের দর্শক ও আয়োজকদের কাছে আমরা দুঃখিত। তারা স্বাভাবিকভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।’

বিপিএলের নতুন এই ব্যবস্থায় তিন ভেন্যুর বদলে দুই ভেন্যুতে আয়োজন হলেও বিসিবি আত্মবিশ্বাসী—এতে টুর্নামেন্ট আয়োজন আরও কার্যকর ও স্বচ্ছন্দ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X