ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০২:৩২ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ জেলা কমিটি নিয়ে বিতর্ক

আ.লীগের সাংগঠনিক টিমকে অবাঞ্ছিত ঘোষণা

আ.লীগের সাংগঠনিক টিমকে অবাঞ্ছিত ঘোষণা

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে টাকার বিনিময়ে বিতর্কিত লোকজনকে ঢুকানোর অভিযোগ এনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক টিমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অবিলম্বে বিতর্কিতদের বাদ দেওয়ার দাবি জানিয়ে কমিটি সংশোধন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পদবঞ্চিত নেতারা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে তারা এ ঘোষণা দেন।

অবস্থান কর্মসূচিতে পদবঞ্চিত নেতা, বীর মুক্তিযোদ্ধা ছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এমন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও শহর যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জাহাঙ্গীর বলেন, জেলা কমিটি থেকে কেন্দ্রীয় কমিটিতে ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে কমিটি জমা দেওয়ার পর শেখ হাসিনাকে তোয়াক্কা না করে ২৬ জনের নাম কেটে মনমতো লোকজনকে কমিটিতে স্থান করে দিয়েছেন। এসব লোকজন রাজাকারপুত্র, বারবার দল থেকে বহিষ্কৃত। আমরা এই কমিটি মানি না। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ সাংগঠনিক টিমকে ময়মনসিংহে অবাঞ্ছিত ঘোষণা করছি।

জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান টিটুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ ভৌমিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মিনার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাহাত হোসেন টিটো, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ রানা, মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আরিফুল হক লিটন, জেলা যুবলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক রেজাউল আলম ভুলু, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম শাহীন, নগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X