জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে হুইপ স্বপন

কথা বলছেন  আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি: সংগৃহীত
কথা বলছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় বলেছেন, আগামী দিনে স্মার্ট বাংলাদেশ তোমরাই গড়বে। তোমাদের ওপর বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার আগামী দিনের দায়িত্ব। তোমরা নিজেরা আলোকিত হবে, দেশকে আলোকিত করবে। অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে হতাশায় ভোগে। হতাশ হলে চলবে না, যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করেও সফল হওয়া যায়। চাকরি বাদেও নিজেরা উদ্যোক্তা হয়ে সমাজে এবং আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়। ভালো কিছু করার স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়িত করতে হবে। শুধু স্বপ্ন দেখলে চলবে না। ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষও হতে হবে। মানুষ হিসেবে আমরা আশরাফুল মাখলুকাত। মানুষকে দেশের জন্য সমাজের জন্য কাজ করতে হবে। মানুষকে মানবিক হতে হবে। শুধু পাঠ্যবই পড়ে ভালো ফলাফল করে ভালো কিছু করা যায় না।

গতকাল শনিবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলকারী এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনার আয়োজন করে ক্ষেতলাল উপজেলার উজ্জল নক্ষত্র ফাউন্ডেশন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উজ্জল নক্ষত্রের সভাপতি ফিরোজ হোসেন আওলাদ। বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খায়রুল আলম, ক্ষেতলাল ইউএনও নুসরাত জাহান বন্যা, ক্ষেতলাল পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মোল্লা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X