নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১১:১০ এএম
প্রিন্ট সংস্করণ

নদে বাঁধ দিয়ে খরা জালে মাছ শিকার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নে নরসুন্দা নদে এপাড়-ওপাড় বাঁধ দিয়ে করা হয় মাছ শিকার। ছবি : কালবেলা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নে নরসুন্দা নদে এপাড়-ওপাড় বাঁধ দিয়ে করা হয় মাছ শিকার। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইলে নরসুন্দা নদে বাঁধ দিয়ে খরা জাল ও ড্রিম জাল পেতে মাছ নিধন করছে প্রভাবশালীরা। সরকারি নীতিমালাকে তোয়াক্কা না করে প্রতি এক কিলোমিটারে ১০টি বাঁধ দিয়ে মাছ নিধন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে মৎস্যসম্পদ।

সরেজমিন দেখা যায়, নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের সিংরইল ইউনিয়নের ভোরাঘাট এলাকায় প্রায় ১ কিলোমিটারে ১০টি বাঁধ দিয়ে বিভিন্ন জাল পেতে মাছ নিধন করা হচ্ছে। নদীর এপাড় থেকে ওপাড় পর্যন্ত বাঁশ, কাঠ, বাঁশের ভানা ও জাল দিয়ে উঁচু করে বাঁধ দেওয়া হয়েছে। শুধু জাল ফেলার অংশটুকুর মুখ খোলা রাখা হয়েছে। একমাত্র গতিপথ থাকায় জালে নিশ্চিতভাবে মাছ ধরা পড়ে। ফলে শিকারিরা লাভবান হলেও মাছের স্বাধীন বিচরণ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি মাছের বংশ বৃদ্ধি ব্যাহত হচ্ছে। মাছ শিকারিরা অবৈধভাবে মাছ নিধন করায় দেশি প্রজাতির, তথা নদ-নদী, খাল-বিলের মাছ হারিয়ে যাচ্ছে। এখন আর দেশি প্রজাতির মাছ বাজারে চোখে পড়ে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংরইল ইউনিয়নের বাসিন্দা শংকর বাবু, আব্দুল হাকিম, হাফিজ মিয়া, ফেরু মিয়া, হুমায়ূনসহ আরও অনেকেই নদে বাঁধ দিয়ে মাছ নিধন করছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় নদে বাঁধ দেওয়ার যেন হিড়িক পড়েছে।

স্থানীয় বয়োজ্যেষ্ঠ মোফাজ্জল হোসেন ও যুবক আমিনুল ইসলাম জানান, আগে তো আমরা নদ থেকে মাছ ধরতে পারতাম। এখন নদে বাঁধ দিয়ে খরা ও ড্রিম জাল দিয়ে ধরায় মাছ বিলীন হয়ে যাচ্ছে। ফলে বড় মাছ ধরা তো দূরের কথা, পোনা মাছও আর পাওয়া যায় না। স্থানীয়রা আরও জানান, মৎস্য অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করেই চলছে অবৈধভাবে মাছ নিধনের কর্মযজ্ঞ। অভিযোগ করলেও কোনো কাজ হবে না—এমনই কথা ছড়াচ্ছেন প্রভাবশালীরা। ফলে কেউ অভিযোগও করতে সাহস পান না। অথচ স্থানীয় বর্তমান ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনেই রয়েছে একাধিক বাঁধ।

এ বিষয়ে সিংরইল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নান্দাইল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন বলেন, আমি বিষয়টি অবগত নই। তবে দুই-এক দিনের মধ্যে ঘটনাস্থলে যাব। বাঁধ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১০

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১১

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১২

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৩

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৪

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৭

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৮

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৯

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

২০
X