স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

বিসিবি ও আইসিসি। ছবি : সংগৃহীত
বিসিবি ও আইসিসি। ছবি : সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে উত্তাপ দেশের ক্রীড়াঙ্গন। বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে ভারতের এমন আচরণ মেনে নিতে পারেনি বাংলাদেশের কেউ। বিসিবিও তাদের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইসিসির কাছে মেইলও করেছিল বিসিবি। দু-তিন দিনেও সেই মেইলের জবাব আসেনি। তবে আজ জানা যায়, আইসিসির তরফ থেকে বিসিবিকে মেইলের জবাব দেওয়া হয়েছে। বিসিবির এক বোর্ড পরিচালক গণমাধ্যমকে ব্যাপারটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফিরতি মেইলে আইসিসি বিসিবির কাছে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই সেই মেইলের জবাব দেবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ দাবি করছে বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইসিসি জানিয়েছে, বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে তাদের কাছে এখনো কোনো নির্দিষ্ট বা কার্যকর হুমকির তথ্য নেই।

এর আগে ৪ জানুয়ারির জরুরি বোর্ডসভার পর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ করেছিল, খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে আয়োজন করা হয়। একই সঙ্গে এই ইস্যুতে বাংলাদেশের আইপিএল সম্প্রচারও নিষেধাজ্ঞা করা হয়। সব মিলিয়ে বর্তমানে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক বেশ উত্তপ্ত সময় পার করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X