মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সুনেরাহ অনেক পোংটা: আরশ খান

আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল I ছবি : সংগৃহীত
আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল I ছবি : সংগৃহীত

পর্দায় তাকে সাধারণত শান্ত, ধীরস্থির বা রোমান্টিক মেজাজে দেখেই অভ্যস্ত দর্শক। অভিনেতা আরশ খানের সঙ্গে জুটিতেও সেই রসায়নই বারবার ফুটে উঠেছে। কিন্তু বাস্তবে বা চরিত্রের প্রয়োজনে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল যে কতটা চঞ্চল বা ‘পোংটা’ হতে পারেন, তা দেখে রীতিমতো অবাক হয়েছেন আরশ খান। চরকির নতুন সিরিজ ‘আঁতকা’র শুটিং সেটে সহকর্মীর এই নতুন রূপ আবিষ্কার করেছেন তিনি।

সম্প্রতি এক আড্ডায় ‘আঁতকা’ সিরিজের শুটিং অভিজ্ঞতা জানাতে গিয়ে আরশ খান সুনেরাহ সম্পর্কে এক মজার তথ্য ফাঁস করেন। তিনি বলেন, “সুনেরাহর সঙ্গে তো আমার প্রায়ই কাজ হয়। শান্ত, ভালোবাসার মানুষ—এমন চরিত্রেই সাধারণত কাজ হয় আমাদের। কিন্তু এই শুটিংয়ে গিয়ে বুঝলাম সে খুব ‘পোংটা’ বা চঞ্চল চরিত্রেও দারুণ অভিনয় করতে পারে, সেটা খুব মজা লেগেছে।”

সহকর্মীর কাছ থেকে এমন মন্তব্য শুনে আড্ডায় উপস্থিত সবাই হেসে ওঠেন। বোঝা যায়, নতুন এই সিরিজে সুনেরাহকে দর্শক একদম নতুন এক অবতারেই দেখতে পাবেন।

আরশ যখন সুনেরাহর চঞ্চলতা নিয়ে কথা বললেন, তখন চুপ থাকেননি সুনেরাহও। আরশের কাজের ধরণ নিয়ে তিনি দিলেন এক নতুন পর্যবেক্ষণ। সুনেরাহ বলেন, ‘আরশ সেটে গিয়ে সবকিছু ভুলে শুধু অ্যাক্টিংটা করতে পারে, এটা জানতাম না। কারণ সাধারণত সে সব কিছুতে নাক গলায়।’

রাবা খানের গল্প ও আরাফাত মহসীন নিধির পরিচালনায় এই পারিবারিক গল্পের সিরিজটি মুক্তি পাচ্ছে চরকিতে। আগামী ১৪ জানুয়ারি রাত ১২টায় (১৫ জানুয়ারি) দর্শক দেখতে পাবেন আরশ-সুনেরাহর এই ‘পোংটা’ ও সিরিয়াস অভিনয়ের রসায়ন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১০

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১১

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১২

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৩

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৪

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৫

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৬

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৭

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৮

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

২০
X