রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

টাকা তুলে ফেরার পথে সাবেক সেনাসদস্য নিহত

মো. ফরিদ। ছবি : সংগৃহীত
মো. ফরিদ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফরিদ জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া এলাকার মৃত মো. কালুর ছেলে। তিন বছর আগে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য অর্থের প্রয়োজন হওয়ায় তিনি কক্সবাজারের রামু থেকে এটিএম বুথে টাকা উত্তোলন করে ফিরছিলেন। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি নাসির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১০

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১১

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১২

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৩

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৪

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৫

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৬

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৭

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৮

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০
X