কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের দুই কমিটি বিলুপ্ত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

দলীয় সূত্র জানায়, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীদের নিয়ন্ত্রণে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটিগুলো। যুবদলের নেতাকর্মীদের পদবিধারী একটি অংশ মোবাশ্বেরের পক্ষে এলাকায় নানা ধরনের অপ্রীতিকর কাজ করেছেন বলে অভিযোগ। তারা মোবাশ্বেরের মনোনয়নের দাবিতে মশাল মিছিল, রেললাইনে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেন। দলীয় মনোনয়ন না পেয়ে মোবাশ্বের স্বতন্ত্র প্রার্থী হন। ওই মনোনয়নপত্র জমা দেন যুবদলের কমিটির নেতারা।

গত ৩ জানুয়ারি মোবাশ্বেরের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। এর পরও যুবদলের কমিটির নেতারা বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার পক্ষে মাঠে নামেননি। এ অবস্থায় কেন্দ্র বিষয়টি অবহিত হয়। এরপরই কমিটি বিলুপ্তি করে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, বাংলাদেশের যে আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা কাজ করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম ও সদস্য সচিব কামরুজ্জামান টিপু। নাঙ্গলকোট পৌরসভা কমিটির আহ্বায়ক আফছার হোসেন ও সদস্য সচিব কামাল হোসেন। এই কমিটির সদস্যরা মোবাশ্বেরের পক্ষে মশাল মিছিল করেন। এই কারণে কমিটি বিলুপ্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১০

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১১

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১২

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৪

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৫

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৬

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৭

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৮

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৯

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

২০
X