বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

থালাপতি বিজয়I ছবি : সংগৃহীত
থালাপতি বিজয়I ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ও সদ্য রাজনীতিতে নামা থালাপতি বিজয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর সমাবেশে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় এবার সরাসরি সিবিআইয়ের জেরার মুখে পড়তে হচ্ছে তাকে। আগামী সোমবার (১২ জানুয়ারি) তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

কারুরে মৃত্যুর মিছিল ও ভিড় বিভ্রাট ঘটনার সূত্রপাত গত ২৭ সেপ্টেম্বর। তামিলনাড়ুর কারুরে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকের প্রথম বিশাল সমাবেশ আয়োজিত হয়েছিল। প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে সেখানে জনতার ঢল নামে। কিন্তু সেই উপচেপড়া ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ ও আয়োজকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৪১ জনের করুণ মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শতাধিক মানুষ।

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ও সিবিআই তদন্ত সমাবেশের নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠায় গত অক্টোবর মাসেই নড়েচড়ে বসে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি জেকে মহেশ্বরী এবং এনভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ ঘটনার গভীরতা বিবেচনা করে তদন্তের ভার সিবিআইয়ের হাতে অর্পণ করেন।

তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে, যেখানে রয়েছেন দুজন দক্ষ আইপিএস অফিসার।

রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে বিজয় সিনেমার জগত থেকে রাজনৈতিক ময়দানে পা রাখার শুরুতেই এমন আইনি জটিলতা থালাপতি বিজয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিবিআই মূলত তদন্ত করতে চাইছে সেই দিনের আয়োজনে নিরাপত্তা ব্যবস্থায় কী কী ঘাটতি ছিল এবং আয়োজক হিসেবে বিজয়ের দলের দায় কতটুকু।

আগামী সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়ে বিজয় নিজের অবস্থান কতটা পরিষ্কার করতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা ভারত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X