কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পিএম
প্রিন্ট সংস্করণ

মাদক মামলায় পাঁচজন আসামীর যাবজ্জীবন

মাদক মামলায় পাঁচজন আসামীর যাবজ্জীবন

অবৈধ মাদকদ্রব্য ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রাখার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়—২০১৭ সালের ১৪ জুন রাত সোয়া ১০টায় সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজারের শীতলিয়ায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। নবীর হোসেন (৩২), মফিজুর রহমান (৪০), বাহার মিয়া (৫২), সাহেদ হোসেন (৩২) ও আবদুল কুদ্দুস (৩৯) নামে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি বন্দুক, তিনটি কার্তুজ, পাঁচ হাজার পিস ইয়াবা, এক হাজার বোতল ফেনসিডিল, ২০০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মেহেদী হাসান খান বাদী হয়ে মামলা করেন।

মামলায় ৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণাকালে সব আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান বাহার এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সরকার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X