নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

শেখ হাসিনা বেঁচে থাকতে দেশে দুর্ভিক্ষ হবে না - খাদ্যমন্ত্রী

শেখ হাসিনা বেঁচে থাকতে দেশে দুর্ভিক্ষ হবে না - খাদ্যমন্ত্রী

শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলাদেশে খাদ্যের অভাব হবে না, দুর্ভিক্ষও হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। গতকাল বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি হাইস্কুল মাঠে মহিলা আওয়ামী লীগ পোরশা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা কৃষকবান্ধব প্রধানমন্ত্রী। তিনি সবার আগে কৃষকের কথা ভাবেন। দেশকে কীভাবে স্মার্ট দেশে পরিণত করতে হবে, তা নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। এমন কোনো ব্যক্তি নেই যে, প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতা পায়নি। শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেয়, উপবৃত্তি, বয়স্কভাতা, বিধবাভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, ল্যাকটেটিং ভাতা দেয় সরকার। সরকারি ভাতা দেওয়ার ক্ষেত্রে কে বিএনপি আর কে জাতীয় পার্টি করে—তা বিবেচনায় নেওয়া হয় না। সবাই প্রধানমন্ত্রীর উপকারভোগী। এ সময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

পোরশা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি নাছিমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোমা মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন ছাবিহা সীমা, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার তৃণা মজুমদার। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি পারভিন আক্তার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন রুখসানা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X