ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:৩৩ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৮:০১ এএম
প্রিন্ট সংস্করণ

১৫ বছর পর সীমান্ত হাটে দেখা ভাইবোনের

১৫ বছর পর সীমান্ত হাটে দেখা ভাইবোনের

দীর্ঘ ১৫ বছর পর ভাইবোনের দেখা মিলেছে ফেনীর ছাগলনাইয়া ও ভারতের ত্রিপুরার শ্রীনগর সীমান্ত হাটে। দুই বাংলার মিলনমেলার হাট বসে প্রতি সপ্তাহের মঙ্গলবার। এদিন দেখা হতেই আবেগাপ্লুত হয়ে পড়েন ভাইবোন। জানা গেছে, বোন থাকেন ভারতের ত্রিপুরা রাজ্যের নলুয়া এলাকায় আর ভাই বসবাস করেন বাংলাদেশের নোয়াখালী জেলায়।

বাংলাদেশ-ভারত সীমান্ত হাটে ১৫ বছর পর দেখা পেয়ে একে অপরকে ধরে আবেগজড়িত কণ্ঠে কান্নায় ভেঙে পড়েন। এ যেন এক হৃদয়বিদারক দৃশ্য। ভাই লাহোর দে বলেন, আমি পেশায় একজন শিক্ষক। ১৯৮৮ সালে আমার বোনের বিয়ে হয় বরিশালে। কিন্তু ১৯৯০ সালে তারা সব সম্পত্তি বিক্রি করে ভারতে চলে যান। ১৫ বছর আগে একবার বোন বাংলাদেশে আসার পর আমার সঙ্গে দেখা হয়। আজ ফের ভারত-বাংলাদেশ সীমান্ত হাটে ১৫ বছর পর বোনকে দেখে আবেগে কান্না ধরে রাখতে পারিনি।

বোন ধলি দেও একই অনুভূতি প্রকাশ করেন, তিনি আরও জানিয়েছেন, আমি গরিব মানুষ। ভিসাজনিত সমস্যার কারণে বাংলাদেশে এসে ভাইবোনদের সঙ্গে দেখা করতে পারি না। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই সীমান্ত হাটের মাধ্যমে আমাদের দুই দেশের যোগাযোগের একটি মাইলফলক সৃষ্টি করার জন্য। এ বন্ধন অটুট থাকুক সারা জীবন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X