কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তামিল সিনেমার দাপুটে নায়ক থালাপতি বিজয় এখন কেবল বক্স অফিসের রাজা নন, বরং তামিল রাজনীতির এক উদীয়মান গেম চেঞ্জার। গেল বছর ভারতের ক্ষমতাসীন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে যে যুদ্ধের ডাক তিনি দিয়েছিলেন, এ বছর রোববারের মামল্লাপুরমের কৌশলগত বৈঠকে তা এক নতুন মাত্রা পেয়েছে। সিবিআইর জিজ্ঞাসাবাদ আর নিজের সিনেমা জানা নায়াগান-এর মুক্তিতে বাধার মুখে পড়ে পিছু হটা তো দূরে থাক, উল্টো আরও আক্রমণাত্মকভাবে সামনে এসেছেন এই সুপারস্টার।

বিজয় তার কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে, এই লড়াই কেবল নির্বাচনের জন্য নয়, বরং গণতন্ত্র রক্ষার লড়াই। তার ভাষায় যারা এই যুদ্ধে লড়াই করবে, তারাই তার কমান্ডো। বিজয় কেবল কেন্দ্রীয় সরকারকেই নয়, তামিলনাড়ুর স্থানীয় দুই প্রধান শক্তিকেও তুলোধোনা করেছেন।

ডিএমকে তিনি আখ্যা দিয়েছেন অশুভ শক্তি হিসেবে এবং এআইএডিএমকে তকমা দিয়েছেন দুর্নীতিগ্রস্ত শক্তি। তাদের বিরুদ্ধে লড়াই করার সাহস একমাত্র তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম- টিভিকেরই আছে।

বিজয় আক্ষেপ করে বলেন, বর্তমানের রাজনীতিবিদরা সিএন অন্নাদুরাইয়ের আন্নার আদর্শ ভুলে গেছেন। আন্না হলেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও দ্রাবিড় রাজনীতির অন্যতম আদর্শ নেতা।

বিজয় বর্তমানে বহুমুখী চাপের সম্মুখীন। তবুও তিনি দমে যাওয়ার পাত্র নন। গেল বছর কারুরে তার সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় দিল্লিতে তাকে দু’দফা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পাশাপাশি বিজয়ের আসন্ন সিনেমা ‘জানা নায়াগান’-এর মুক্তিতে বাধা দিয়েছে সেন্সর বোর্ড। তবে এই বাধা কাটাতে তিনি ইতোমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। অনেকেই মনে করছেন, তার রাজনৈতিক কণ্ঠস্বর রোধ করতেই এই আইনি জটিলতা তৈরি করা হচ্ছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X