ময়মনসিংহ ব্যুরো, গলাচিপা ও দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

ভাতিজির হাতে ফুফু ভাইয়ের হাতে ভাই খুন

ময়মনসিংহ ও পটুয়াখালী
ভাতিজির হাতে ফুফু ভাইয়ের হাতে ভাই খুন

ময়মনসিংহ সদরের চর নিলক্ষীয়া বিজয়নগর এলাকায় পারিবারিক কলহের জেরে ভাতিজির দায়ের কোপে নুরুন্নাহার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনার পর ভাতিজি মারুফা আক্তার (২০) ও তার স্বামী মো. মানিককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে পটুয়াখালীর দশমিনা উপজেলায় এলাকাবাসীর নালিশকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। ময়মনসিংহের ঘটনাটি গতকাল বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুল ইসলাম ফকির। এর আগে বুধবার রাত সোয়া ৮টার দিকে হত্যার ঘটনাটি ঘটে। নিহত নুরুন্নাহার ওই এলাকার আবদুল কাদির বেপারির স্ত্রী। শাহীনুল ইসলাম ফকির জানান, নিহতের বড় ভাই মাহতাব কয়েক বছর আগে মারা যাওয়ার পর তার স্ত্রী ময়মুনা (৪৫) মেয়ে মারুফাকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন; কিন্তু সম্প্রতি ময়মুনা অন্যত্র বিয়ে করায় তার ননদ ও দেবর তাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। এ নিয়ে গত রাতে তাদের মধ্যে ঝগড়া হলে ময়মুনার মেয়ে মারুফা তার ফুফু নুরুন্নাহারকে দা দিয়ে বুকে কোপ দেয়। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুন্নাহার। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক আশপাশের এলাকায় অভিযান চালিয়ে চার ঘণ্টার মধ্যেই হত্যার মূলহোতা মারুফা ও তার স্বামী মানিককে তারাকান্দা উপজেলার বিসকা এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের ভাই লুৎফর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। অন্যদিকে পটুয়াখালীর দশমিনা উপজেলায় এলাকাবাসীর নালিশকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাইকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দশমিনা থানার ওসি আনোয়ারা হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে চর হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মন্নান ফকির (৫৫) উপজেলার চর হোসনাবাদ এলাকার বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি ফারুক ফকির। সম্পর্কে তারা আপন দুই ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক এলাকার মানুষকে গালাগাল করেন। পরে স্থানীয়রা তার বড় ভাই মন্নানের কাছে নালিশ দেন। ফারুককে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে নিষেধ করেন মন্নান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। বৃহস্পতিবার ফারুকের ছুরিকাঘাতে মন্নান গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় টেইলর সুইফট, সম্পদ ছাড়াল ২ বিলিয়ন ডলার

ভাঙা স্লিপারের ওপর দিয়েই ছুটছে ট্রেন

২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর তিন দফায় হামলা চালাল লেবাননের যোদ্ধারা

দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে : হুইপ দুলু

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, পাত্র কে?

পাপারাজ্জি দেখে ইব্রাহিমের লুকোচুরি, কথিত প্রেমিকাকে আড়ালের চেষ্টা

লর্ডসে ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন, ১৪০ রান করেও ইংলিশদের লিড

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু : আরাগচি

১০

এইচপি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল

১১

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

১২

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

১৩

ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা : ডিএসসিসি প্রশাসক

১৪

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক বিজয় নিয়ে জমিয়ত সভাপতির প্রতিক্রিয়া

১৫

ব্যালট সংকটের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা নির্বাচন কমিশনারের

১৬

গুঞ্জনই সত্যি, মা হওয়ার তথ্য জানালেন বুবলী

১৭

মাদক ব্যবসার অভিযোগে নবীনগরে সালিশে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

১৮

বিজেপি থেকে পদত্যাগ করলেন তামিলনাড়ুর সিংহাম খ্যাত আন্নামালাই

১৯

টাকা না পাওয়ায় ব্রাদার্সের ক্রিকেটারদের ম্যাচ বর্জন

২০
X