সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

অনৈতিক সম্পর্কের অভিযোগে আ.লীগ নেতাকে গণপিটুনি

খাটের নিচে লুকিয়ে আছে আওয়ামী লীগ নেতা। ছবি : কালবেলা
খাটের নিচে লুকিয়ে আছে আওয়ামী লীগ নেতা। ছবি : কালবেলা

রাজশাহীর পুঠিয়ায় অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে সারোয়ার জাহান তিতু নামের এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সারোয়ার জাহান তিতু ব্যক্তি পুঠিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, ঘটনার রাতে কয়েকজন সারোয়ার জাহান তিতুকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তাকে আটক করে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপর্যায়ে তিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তারা আরও জানান, খবর পেয়ে রাত পৌনে ৩টার দিকে পুঠিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর উদ্দিনের নেতৃত্বে চার সদস্যের একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে পুলিশ কিছুসময় এলাকায় তৎপরতা চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সারোয়ার জাহান তিতুর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X