গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

গজারিয়ায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গজারিয়ায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জের গজারিয়ায় তিতাসের অভিযানে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী ইকোনমিক জোন পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বিস্তৃত ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এলাকাগুলো হলো জামালদী, লস্করদী, ভবানীপুর, নতুন চর, হোসেন্দী বাজারসহ আরও কয়েকটি স্থানে এসব অবৈধ লাইন ছিল। এ সময় তিতাসের পক্ষ থেকে সর্বসাধারণের মধ্যে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়। তিতাস গ্যাসের মেঘনা ঘাট আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ বলেন, জনগণকে অনুরোধ করব অবৈধ গ্যাস সংযোগ এভাবে না নেওয়ার জন্য। রাষ্ট্রীয় সম্পদ গ্যাস খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। এটি রক্ষার দায়িত্ব আপনাদের সবার। তিনি আরও বলেন, আমরা আপাতত বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছি না। তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, যেসব এলাকায় বৈধ লাইন থেকে অবৈধ লাইন বেশি আছে, সেসব এলাকায় বৈধ-অবৈধ সব সংযোগ বিচ্ছিন্ন করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X