তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:০০ এএম
প্রিন্ট সংস্করণ

তাহিরপুরে আগুনে পুড়ে ৫ দোকান ছাই

তাহিরপুরে আগুনে পুড়ে ৫ দোকান ছাই

সুনামগঞ্জের তাহিরপুরে আকস্মিক আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে দোকানসহ ২০ লাখ টাকার মালপত্র ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন তিনজন। গত বুধবার রাতে উপজেলার শ্রীপুর বাজারে ঘটনাটি ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ১১টায় বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। কিছু ব্যবসায়ী বাড়ি যাওয়ার জন্য নৌকার অপেক্ষায় নদীর ঘাটে ছিলেন। হঠাৎ বাজারের নৈশপ্রহরী আগুন লেগেছে বলে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে তারা দ্রুত গিয়ে আশপাশের দোকানদার ও স্থানীয়রা মিলে আগুন নেভাতে পানি ও বালু নিক্ষেপ করেন। এভাবে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে তাহিরপুর ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। উপজেলা ফায়ার সার্ভিসের টিম সদস্য চান মিয়া বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন করেছেন। ইউএনও সুপ্রভাত চাকমা বলেন, খবর শোনা মাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১০

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১১

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১২

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৩

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৪

এনসিপির এক নেতা বহিষ্কার

১৫

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৬

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৭

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৮

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৯

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

২০
X