কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

মারধর ও হেনস্তার অভিযোগ

গুগল ম্যাপে গ্রামের নাম পরিবর্তন
মারধর ও হেনস্তার অভিযোগ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে অবস্থিত প্রসন্ননগর গ্রাম। সম্প্রতি গুগল ম্যাপে সার্চ দিলে গ্রামের দক্ষিণ অংশের নাম প্রসন্ননগর এলেও এক অংশের নাম আসছে গাজীনগর। এ জন্য গ্রামের একটি পক্ষ দুষছেন অ্যাডভোকেট আল আমিন সিদ্দিকী ও তার পরিবারকে। যার নেপথ্যে ইন্ধন দিচ্ছেন ইউপি সদস্য সেকান্দার আলী। অ্যাডভোকেট আল আমিন সিদ্দিকের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি এলাকার ভূমি দস্যুদের বিরুদ্ধে সোচ্চার। তার বাড়ির নাম ‘গাজীনগর হাউজ’ ও তার জেঠাতো ভাই শরাফত আলীর ‘গাজী মার্কেট’ নামে একটি মার্কেট রয়েছে। তার ছোট ভাই আনোয়ার সিদ্দিককে তুলে নিয়ে গত ১২ জুলাই সেকান্দার আলীর নেতৃত্বে শহীদুল্লাহর বাড়িতে মারধর করা হয়। আনোয়ারকে বাঁচাতে গিয়ে তার মা মমতাজ বেগম ও বড় বোন রিনা বেগম আহত হন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় জিডি করেন। গুগুল ম্যাপে প্রসন্ননগর ও কানাইনগর গ্রামের মধ্যবর্তী নতুন জনবসতিপূর্ণ এরিয়াটি ‘গাজীনগর’ হিসেবে প্রদর্শন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে ‘গাজী মসজিদ’ ও ‘গাজী মার্কেট’ রয়েছে। এখানে গাজী বংশও রয়েছে। তাই কেউ কেউ নতুন বসতিপূর্ণ এরিয়াটিকে আনঅফিসিয়ালি গাজীনগর হিসেবে অভিহিত করে থাকেন। তবে গুগল ম্যাপে কীভাবে এরিয়ার নাম ওঠে আমার জানা নেই। বক্তাবলী ইউনিয়নের ইউপি সদস্য সেকান্দার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ১২ জুলাই আনোয়ারকে কোনো মারধর করা হয়নি। গ্রামের নাম পরিবর্তন করে তারা গাজীনগর রাখতে চায়। এ খবর প্রচার হলে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তাদের বাড়ি ঘেরাও করে। তারা তাদের বাড়ির নাম ‘গাজীনগর হাউজ’ রেখেছে। তা ছাড়া আনোয়ারের পাসপোর্টেও গ্রামের নাম গাজীনগর লেখা রয়েছে। গ্রামের মানুষ মনে করছে এটা তারাই করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X