লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০১:০৪ এএম
প্রিন্ট সংস্করণ
লালপুর পূজা উদযাপন পরিষদ

সভাপতি দীপেন্দ্রনাথ সম্পাদক সঞ্জয়

সভাপতি দীপেন্দ্রনাথ সম্পাদক সঞ্জয়

নাটোরের লালপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে দীপেন্দ্রনাথকে সভাপতি, সঞ্জয় কুমার কর্মকারকে সাধারণ সম্পাদক ও সৌমিত্র সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয় জেলা কমিটি।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী বুধপাড়া কালীমন্দির প্রাঙ্গণে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দীপেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নাটোর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি। তিনি বলেন, আমরা আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ছায়াতলে সম্মিলিত হয়ে কাজ করব। নিজ অধিকার আদায় তথা সনাতন ধর্মের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে। দেশের মানুষ ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সর্বত্র সহযোগিতা করা।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, সহসভাপতি খগেন্দ্র নাথ রায়, সুব্রত কুমার সরকার, নাটোর সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মলয় কুমার রায়, সদস্য অধ্যক্ষ পরিমল কুমার রায়, স্বপন কুমার ভদ্র, স্বপন কুমার পাল, সঞ্জয় কুমার কর্মকার, শ্যামলাল দাস ভুটিয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X