লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

টিকটক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

শাহ আলম ও ওয়াজেদ আলী। ছবি : সংগৃহীত
শাহ আলম ও ওয়াজেদ আলী। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিস্তা সড়ক সেতুতে টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে শাহ আলম (২১) ও ওয়াজেদ আলী (২২) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গত শনিবার কাকিনা মহিপুর তিস্তা শেখ হাসিনা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম কালীগঞ্জ উপজেলার কাকিনার রুদ্রেশ্বর গ্রামের আছির আলীর ছেলে। ওয়াজেদ আলী একই এলাকার কাকিনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাজেরা বেগম ও সাইদুল মিয়া দম্পতির ছেলে। দুই বন্ধু স্থানীয় কাকিনা মহিমারঞ্জন উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা শেষ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে মোটরসাইকেলে তিন বন্ধু মিলে মহিপুর তিস্তা সেতু এলাকা ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় টিকটকের ভিডিও ধারণ করার সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। অন্য বন্ধুকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাহির তাহু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুজনের বাড়ি কাকিনা ইউনিয়নে। তিন বন্ধু মিলে তিস্তা সড়ক সেতু দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, এসএসসি পরীক্ষা শেষ করা নিহত দুই বন্ধুর বাড়ি কাকিনা উপজেলার রুদ্রেশ্বর গ্রামে।

পাটগ্রামে মোটরসাইকেল আরোহী নিহত : এদিকে শনিবার রাত ৯টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হরিশোভা মসজিদ পাড় নামক এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন আলম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শাহিন আলম (৩০) পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের রহমানপুর এলাকার টেপরা মুহাম্মদের ছেলে। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, ওই ট্রাকটি পাটগ্রাম থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১০

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১১

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১২

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৩

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৪

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৫

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৭

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৮

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৯

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

২০
X