কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০২:২০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ
প্রধান উপদেষ্টার প্রেস উইং

আলোচনার পর জাপা নিয়ে সিদ্ধান্ত

আলোচনার পর জাপা নিয়ে সিদ্ধান্ত

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির ব্যাপারে কী সিদ্ধান্ত হবে, সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে, মতামত নিয়ে ও ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গতকাল রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে আজাদ বলেন, জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়টি পুলিশ তদন্ত করছে। আমরা যে কোনো সহিংসতার প্রতিবাদ করি। আমরা চাই না দেশে কোনো ধরনের সহিংসতা হোক।

শিল্পকলা একাডেমির নাটক বন্ধের বিষয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিক্ষোভের মুখে শিল্পকলা একাডেমিতে একটি নাটকের প্রদর্শনী বন্ধের ঘটনাকে অন্তর্বর্তী সরকার সমর্থন করে না। এ ঘটনার নিন্দা জানাই। আশা করি, শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) এ বিষয়ে অনুসন্ধান করবেন; তদন্ত করবেন। আমাদের জানাবেন, সেখানে আসলে কী ঘটেছিল।

বিগত ১৫ বছরে বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন। জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে গিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় যোগ দিয়ে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন। পাচারের টাকা ফেরত আনা কঠিন। তবে সরকারের চেষ্টা অব্যাহত আছে। এ টাকা মানুষের। মানুষের কল্যাণে এ টাকা ব্যয় করা হবে।

৩ নভেম্বর জেলহত্যা দিবসকে অন্তর্বর্তী সরকার কীভাবে দেখে—এ প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ৩ নভেম্বর বাংলাদেশের জন্য শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়। দেশের জন্য তাদের ভূমিকা অনেক। বর্তমান সরকার এ চারজনকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। আমরা তাদের অবদান স্বীকার করি। কিন্তু আওয়ামী লীগ সরকার শুধু একজনকেই সামনে নিয়ে আসত। তারা দেখাতে চেয়েছিল বাংলাদেশ সবকিছু শুধু একজনের জন্য হয়েছিল।

ব্রিফিংয়ে ভারতের আদানি গ্রুপের বিদ্যুতের বকেয়া পরিশোধ, সাত কলেজ সমস্যার সমাধানসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন প্রেস উইংয়ের সদস্যরা। প্রধান উপদেষ্টার আরেক উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X