ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

ঘরের মাঠেও ‘কঠিন’ চ্যালেঞ্জে বাংলাদেশ

ঘরের মাঠেও ‘কঠিন’ চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রতিপক্ষ আফগানিস্তান বলেই হয়তো এমন আলোচনা। চার বছর আগের ক্ষত এখনো যে ভোলেনি বাংলাদেশ। চার বছর পরও সে স্মৃতি মাথায় নিয়ে মাঠে নামতে যাচ্ছেন লিটন দাসরা। তবে এবার চ্যালেঞ্জটা ভিন্ন, আফগানদের বিপক্ষে জেতার বিকল্প কিছু ভাবছে না স্বাগতিকরা। আজ সকাল ১০টা থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন লিটন-শান্তরা।

এবার ঘরের মাঠে সবুজ উইকেটে ওপেনার তামিম ইকবালকে ছাড়াই নতুন এক চ্যালেঞ্জও নিতে যাচ্ছে বাংলাদেশ। কোমরের ব্যথার কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারছেন না তামিম।

পড়ন্ত বিকেলে মিরপুরের উইকেট দেখে অনেকেই অবাক হতে পারেন। শেরেবাংলায় এতটা সবুজ উইকেটে খুব কম ম্যাচই খেলেছে বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষ আফগানিস্তান বলেই হয়তো এমন উইকেটের ভাবনা। কেননা, স্পিনে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে তারা। আফগানদের অন্যতম সেরা স্পিনার রশিদ খান না থাকলেও দলটিতে আছেন একজন লেগস্পিনার, একজন চায়নাম্যান ও একটা লেফট আর্ম অর্থোডক্স। এমন দলের বিপক্ষে সবুজ উইকেটই চাইবে স্বাগতিকরা। আজ বাংলাদেশের একাদশে তিনজন পেসার যে থাকছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। চার বছর আগে স্পিনিং উইকেটে খেলে যে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ, সেটার পুনরাবৃত্তি দেখতে চাইবেন না তারা। চট্টগ্রামে সে ম্যাচের একাদশে চার স্পিনারের সঙ্গে একমাত্র মিডিয়াম পেসার ছিলেন সৌম্য সরকার, এবার সেটার উল্টোই দেখা যাবে মিরপুরে।

অবশ্য চার বছর আগের সে ম্যাচে আফগানদের নায়ক ছিলেন ১১ উইকেট নেওয়া রশিদই। পঞ্চম দিনে কাঁধের চোট নিয়েও বাংলাদেশের ইনিংস ধসিয়ে দেন এ লেগি। এবার তাকে ছাড়াই খেলতে হচ্ছে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদিকে। রশিদের না থাকায় যেমন দলের জন্য চ্যালেঞ্জ, তেমনি নতুনদের জন্য সুযোগ দেখছেন আফগান অধিনায়ক। দলটির ইংলিশ কোচ জোনাথন ট্রট ভাবছেন ভিন্ন কিছু। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে যেমনটা বলেছেন, ‘রশিদের মতো অভিজ্ঞ একজনের না থাকাটা আমাদের জন্য কঠিন ব্যাপার, তাকে অবশ্যই মিস করব। তবে সামনে অনেক খেলা আছে, এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে; বিশ্রামও তাই জরুরি।’

রশিদের না থাকাটা খুব একটা ভাবাচ্ছে না বাংলাদেশকে। যা ভাবাচ্ছে তা হলো, দলটা এ সিরিজে মিনি হাসপাতালে পরিণত হয়েছে। চোটের কারণে আগেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন লিটন। অন্যদিকে ওপেনার তামিম ইকবালের চোটের কারণে ছিটকে যাওয়া ও তাসকিন আহমেদের পুরোদমে ছন্দে না ফেরাটা বাড়তি দুশ্চিন্তা হতে পারে বাংলাদেশের জন্য। তামিমকে ঘিরে শঙ্কা থেকে গেলেও তাসকিনকে ঘিরে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশি কোচ। চোট না থাকলেও দলের প্রয়োজন ও তার ওয়ার্কলোড বিবেচনা করেই একাদশে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা।

ব্যাটিংয়ে বাড়তি নজর দিতে এখনই নাকি অধিনায়কত্ব চাননি লিটন। এমন খবর শোনা গেলেও দুটোর আলাদা ব্যাখ্যা দিয়েছেন হাথুরু। তিনি বলেছেন, ‘নেতৃত্ব মানে তার যা কাজ, মাঠে গিয়ে সেটিই করা; ব্যাটিংয়ের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই। অধিনায়কদের আমি সবসময়ই বলি, ‘যখন ব্যাটিং করছ, তখন তুমি দলে সেরা ব্যাটসম্যান। আর যখন অন্য ১০ জনের সঙ্গে তুমি মাঠে নামছ, তখন তুমি অধিনায়ক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X