কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ এএম
প্রিন্ট সংস্করণ
তারেক রহমান

জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি ছাড়া সংস্কার সম্ভব নয়

জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি ছাড়া সংস্কার সম্ভব নয়

জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসা পর্যন্ত সংস্কার পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটোসাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, যতক্ষণ পর্যন্ত জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি (ডাইরেক্ট রিপ্রেজেনটেটিভ) দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই এই সংস্কার পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়।

জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি ছাড়া কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, যাদের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে, তারাই কেবল জনগণের কথা তুলে ধরতে পারবেন। তারাই কেবল জনআকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সামনের দিকে পরিচালনা করতে সক্ষম হবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে রাজনৈতিক অধিকার আগে প্রতিষ্ঠিত করতে হবে, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক স্বাধীনতা না পেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হলে ভোটের অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কদিন আগে আমরা দেখেছি যে, ছাত্রসমাজের বেশকিছু সদস্য রাস্তা বন্ধ করে রেখেছেন, কেন? তারা সুচিকিৎসা পাচ্ছেন না। জুলাই-আগস্ট মাসে যারা আন্দোলনকে সফল করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত। এই ঘটনা একবার না, একাধিকবার ঘটেছে।

তারেক রহমান বলেন, আমার প্রশ্ন, আমরা যদি প্রতিদিনের (ডে টু ডে অ্যাফেয়ার) কিছু কাজ করার চেষ্টা করি, তাহলে কি সঠিকভাবে, সঠিক সময়ে অধিকাংশ মানুষের কাছে সহযোগিতা পৌঁছানো সম্ভব? অবশ্যই সম্ভব। তাই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরিভাবে জনগণের সঙ্গে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না।

সংস্কারের প্রস্তাবনা দুই বছর আগে এই দেশের রাজনীতিবিদরাই জনগণের সামনে তুলে ধরেছেন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কাজেই এই দেশে প্রকৃত সংস্কার যদি করতে হয়, রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। অবশ্যই রাজনীতিবিদদের বাইরে দেশে বহু মানুষ আছেন, বহু শ্রেণি-পেশার মানুষ আছেন, বুদ্ধিজীবীরা আছেন, আইনজীবীরা আছেন, সিভিল সোসাইটির মানুষ আছেন। আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব। তার ভিত্তিতেই আমরা ধীরে ধীরে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

তারেক রহমান বলেন, শুধু ভোটের অধিকার নিশ্চিত করলে চলবে না, ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমি একজন ভোটার, আমার যেমন ভোটের অধিকার থাকবে, তেমনি ভোট প্রয়োগে যেন স্বাধীন ও নির্ভয়ে আমাদের পছন্দের প্রতিনিধিকে ভোটের মাধ্যমে আনতে পারে, সে অধিকারও নিশ্চিত করতে হবে।

বৈষম্যহীন সমাজের কথা বিএনপি অনেক আগেই বলেছে, এমনটা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন অনেকে বৈষম্যহীনের কথা বলছেন। আমরা অনেক আগেই সে কথা বলেছিলাম, বৈষম্যহীনের কথা বলেছিলাম। আমরা আমাদের ৩১ দফা নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। আমরা মানুষকে বলার চেষ্টা করছি, কী আমাদের ৩১ দফা। ৩১ দফার মূল কথা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ; যে বাংলাদেশের প্রত্যাশা প্রতিটি মানুষের, যে বাংলাদেশে রাজনৈতিক অধিকার থাকবে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। কারণ, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সব কিছুই নষ্ট হয়ে যাবে।

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল, আয়োজক সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, জ্যেষ্ঠ ফটো সাংবাদিক বুলবুল তালুকদার, তারিফ রহমান প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আহত সাংবাদিকদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X